পাপন-তামিম-মাশরাফির ভাইরাল ছবি নিয়ে যা বললেন মিশা সওদাগর

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তামিম ইকবাল। অবসর ঘোষণার প্রায় ৩০ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর অবসর প্রত্যাহার করেছেন তিনি। তবে তামিম ক্রিকেটে ফিরবেন আরও দেড় মাস পর। এ কয়দিন বিশ্রামে থাকবেন দেশসেরা ওপেনার।

শুক্রবার সকালে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুসহ ঢাকায় আসেন তামিম। অন্যদিকে সাবেক অধিনায়ক মাশারাফি বিন মুর্তজা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের জন্য সময় নিয়ে রাখেন। এর পর দুপুরে তামিমকে নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে যান। কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী ডেকে নেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে। সেই বৈঠকে বরফ গলে।

সেই সময় গণভবনের বাইরে তামিম-মাশরাফিদের জন্য অপেক্ষায় থাকেন সাংবাদিকরা। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে গণভবন থেকে ফেরার পথে তামিম-মাশরাফি-পাপনের বেশ কিছু ছবি তোলেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা।

যার একটা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। ছবিটিতে দেখা যায় পাপন-তামিম ও মাশরাফিকে আলাদাভাবে উপাধি দেওয়া হয়েছে। আর সেই ছবিটিই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর।

মিশা তার ছবির ক্যাপশনে লেখেন— ‘পরিবারের কর্তা সে বাপ হোক ভাই হোক মা হোক, তাদের অবদানকে অস্বীকার করে কখনো পরিবারকে সম্মানিত করা যাবে না। আসুন সবাইকে নিয়ে এগিয়ে যাই।’

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল