টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

আফগানদের বিপক্ষে আজ দুপুর ২টায় সাগরিকায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে টাইগাররা। আর এতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী অনুরোধে তামিম অবসর ভেঙে দলে ফিরলেও এই সিরিজে তিনি থাকছেন না। তাই ভারপ্রাপ্ত অধিনায়ক লিটনের অধিনায়কত্বেই বাকি দুই ম্যাচ খেলবে টাইগাররা।

এদিকে তামিমের অনুপস্থিতিতে তার জায়গায় দলে ডাক পেয়েছেন রনি তালুকদার। তবে আজ লিটনের সঙ্গে ব্যাটিংয়ে নামবেন দুই বছর পর দলে ডাক পাওয়া নাইম শেখ। এছাড়া বাংলাদেশ দলে রয়েছে আরও এক পরিবর্তন, তাসকিন আহমদেদের পরিবর্তে আজ খেলবেন পেসার ইবাদত হোসেন।

পূর্ণশক্তির দল নিয়ে প্রথম ওয়ানডেতে জয়ের পর আজ সিরিজ জয় নিশ্চিতের জন্য আফগানিস্তান। এদিকে সিরিজে ফেরার জন্য আজ টাইগারদের বাঁচা মরার লড়াই।

বাংলাদেশ একাদশ
নাইম শেখ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, সেলিম সাফি ও আজমতউল্লাহ ওমরজাই।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল