বৃষ্টিতে বন্ধ খেলা, দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

আবহাওয়া নিয়ে শঙ্কাটা আগে থেকেই ছিল। তবে সকালে রোদ ছিল, তখন নির্বিঘ্নে ম্যাচ শেষ করার আশা জেগে উঠেছিল। তবে দুপুরেই চট্টগ্রামের আকাশে মেঘ এবং নেমে এলো বৃষ্টি। কাভার নিয়ে ছুটোছুটি করছেন গ্রাউন্ডসম্যানরা, খেলোয়াড় ও আম্পায়াররা মাঠ ছেড়েছেন।

বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে রয়েছে বাংলাদেশ।

২০২২ সালে দুই দলের সর্বশেষ দেখায় আফগান ফারুকির বলে টানা তিন ম্যাচে আউট হয়েছিলেন তামিম। প্রথম দুই ম্যাচে এলবিডব্লিউ হওয়ার পর শেষ ম্যাচে হয়েছিলেন বোল্ড। এবার হলেন কট বিহাইন্ড।

এর আগে ২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে আফগানিস্তানের বিপক্ষে টানা তিন ম্যাচে মিরওয়াইস আশরাফের বলে আউট হয়েছিলেন তামিম।

সুইপ করার লেংথে ছিল না, শেষ মুহূর্তে গিয়ে শটটি একটু চেক করার চেষ্টা করেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে পারেননি। শর্ট ফাইন লেগে সরাসরি গেছে ক্যাচ। প্রথম বলেই আঘাত করলেন মোহাম্মদ নবি। পরপর ২ ওভারে ২ উইকেট হারাল বাংলাদেশ। ইতিবাচক শুরু করলেও ইনিংস বড় করা হয়নি নাজমুলের। হুট করেই চাপে বাংলাদেশ।

লিটনও নামের প্রতি সুবিচার করতে পারেননি। মুজিব উর রহমানের বলটি খাটো লেংথের ছিল। লিটন চাইলে নিচেও খেলতে পারতেন। কিন্তু তুলে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে রহমান শাহর হাতে ক্যাচ দিয়েছেন। রহমতকে নড়াচড়াও করতে হয়নি। ৩৫ বলে ২৬ রানে ফেরেন লিটন।

ক্রিজে নতুন ব্যাটসম্যান সাকিব আল হাসান।

বৃষ্টির আগে বাংলাদেশের সংগ্রহ ৮৪ রান। ১৬ ওভারের খেলা চলছিল।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল