আইপিএল না খেলেও টাকা পাচ্ছেন সাকিব-তাসকিন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ আসরে দল পেলেও দেশের স্বার্থে খেলতে যাননি পেসার তাসকিন আহমেদ।

আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসে খেলার প্রস্তাব পেয়ে না বলে দেন তাসকিন।

পারিবারিক কারণে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলতে যাননি সাকিব আল হাসান। একই কারণে আসরের মাঝপথে দেশে ফিরে আসেন কেকেআরের তারকা ক্রিকেটার লিটন কুমার দাস।

আইপিএলে না গিয়ে দেশের জন্য খেলেন তারা। যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ৬৫ হাজার ডলার ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, এটি আমাদের পক্ষ থেকে একটি ছোট পদক্ষেপ। তারা আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে কোনো অর্থ দাবি করেনি, তবে আমরা অনুভব করেছি যে সম্পূর্ণ না হলেও তাদের অন্তত আংশিক ক্ষতিপূরণ দেওয়া উচিত।

তিনি আরও বলেন, খেলোয়াড় ভেদে আমাদের বোর্ড একে একে বিবেচনা করবে, খেলোয়াড়দের সুস্থতাও আমাদের অগ্রাধিকারের একটি।

আইপিএলের সদ্য শেষ হওয়া আসরে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মোস্তাফিজুর রহমান দীর্ঘ সময়ের জন্য খেলার সুযোগ পেয়েছিলেন কিন্তু তার দল দিল্লি ক্যাপিটালস তাকে মাত্র দুটি ম্যাচে খেলায়।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল