অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণ, নারীসহ গ্রেফতার ৩

লক্ষ্মীপুরের কমলনগরে সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার তোরাবগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হচ্ছেন- উপজেলার তোরাবগঞ্জ এলাকার আবুল কাশেমের ছেলে মো. করিম, ছায়দল হকের ছেলে মো. মানিক ও নাছির উদ্দিনের স্ত্রী শারমিন আক্তার।

পুলিশ জানায়, গত ৯ এপ্রিল সকালে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের সপ্তম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে ছাত্রীকে সদর উপজেলার চরউভুঁতি এলাকার মন্টু মিয়ার ছেলে আক্তার হোসেনের নেতৃত্বে গ্রেফতারকৃত তিন আসামির সহযোগিতায় অপহরণ করা হয়। পরে আক্তার ছাত্রীকে নিজ বাড়িতে নিয়ে একাধিকবার ধর্ষণ করে।

এ ঘটনায় ছাত্রীটির মা বাদী হয়ে বুধবার আক্তারকে প্রধান করে চারজনের নামে থানায় মামলা দায়ের করেন।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, মামলার প্রধান আসামিকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। নির্যাতনের শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল