হাসপাতাল থেকে নবজাতক চুরি, নিঃসন্তান দম্পতির কারাদণ্ড

রাজশাহীতে হাসপাতাল থেকে দুদিন বয়সী নবজাতককে চুরি করে নিয়ে যাওয়ায় এক দম্পতিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দুজনকেই ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর মানবপাচার ট্রাইব্যুনালের বিচারক মো. আয়েজ উদ্দিন এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নগরীর তালাইমারী পানির ট্যাংকি এলাকার বাসিন্দা সজিব আহমেদ (২৯) এবং তার স্ত্রী মৌসুমী বেগম (২৬)। আদালত মৌসুমীকে ১০ বছর এবং সজিবকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

রায় ঘোষণার সময় নিঃসন্তান এই দম্পতি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২১ সালের ২০ জানুয়ারি প্রসব বেদনা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হন স্মৃতি রাণী নামের এক নারী। তিনি নগরীর আইডি বাগানপাড়া এলাকার বাসিন্দা। হাসপাতালে ভর্তির পর রাতেই সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এরপর তিনি হাসপাতালের ২১ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন।

পরদিন ২১ জানুয়ারি সকালে মৌসুমী গিয়ে শিশুটিকে আদর করেন। পরের দিন ২২ জানুয়ারি সকালে তিনি আবার যান। তখন বাচ্চাকে বুকে নিয়ে ঘুমিয়ে ছিলেন স্মৃতি রাণী। এই ফাঁকে মৌসুমী তার সন্তানকে নিয়ে পালিয়ে যান। পরে নবজাতক চুরির বিষয়টি জানাজানি হলে হুলস্থূল শুরু হয়। এর ২৭ ঘণ্টা পর বাচ্চাটিকে মৌসুমীর কাছ থেকে উদ্ধার করে পুলিশ।

আইনজীবী শফিকুল ইসলাম আরও জানান, নবজাতক উদ্ধারের পর স্মৃতি রাণীর স্বামী মাসুম রবিদাস বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় মানবপাচার আইনে এ দম্পতির বিরুদ্ধে একটি মামলা করেন। সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ মামলার রায় ঘোষণা করা হলো।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার