নারী উদ্যোক্তাদের নিয়ে অনট্রাপ্রেনিওরস ক্লাব ওমেনস মিট ২০২৩ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুরঃ
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে গত ১৩ই মার্চ রাজধানীর ধানমন্ডির পানসি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে হয়ে গেল ‘ অনট্রাপ্রেনিওরস ক্লাব ওমেনস মিট’২০২৩।

এ বছরের নারী দিবসের মূল প্রতিপাদ্য, “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন”।

তাই উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথিগণ নারী দিবসের তাৎপর্য ও প্রতিপাদ্য বিষয় তুলে ধরেন এবং উন্নত বাংলাদেশ গড়ার পথে নারীদের ভূমিকার বিষয়ে আলোকপাত করে।

সেখানে নারী দিবসের আনন্দ উদযাপনের জন্য ছিলো কেক কাটা ও মজাদার বিভিন্ন খাবার। অনট্রাপ্রেনিওরস ক্লাবের নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহন ও আনন্দ উদযাপনে এই আয়োজন সার্থকভাবে সমাপ্ত হয়।

এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনট্রাপ্রেনিওরস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ শাহরিয়ার খান ও অনট্রাপ্রেনিওরস ক্লাবের ওমেন্স ফোরাম এর সাবেক চেয়ারম্যান লাবনী আহমেদ । শুভেচ্ছা বক্তব্য দেন ইউনিয়ন ডেভেলপমেন্ট ও টেকনোলজিস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর শেখ আবুল হাসেম .এবং সমাপনী বক্তব্য দেন অনুষ্ঠানের কনভেনার ও ইসি সদস্য লাকী আমান।

এই আয়োজনে স্পন্সর হিসেবে পাশে ছিলো ইন্টেরিয়র ষ্টুডিও, নেক্সক্রাফট লিমিটেড, লাকিস কালেকশান, নাশওয়ান ফ্যাশন, এ আর বি গ্লোবাল ট্রাভেল এন্ড ট্যুরস এবং লামিয়া প্রিন্টিং।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল