উন্মোচন হলো বিশ্বকাপের লোগো ‘নভরাসা’

ভারতের মাটিতে বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এ আসরের লোগো ‘নভরাসা’ উন্মোচন করা হয়েছে। তবে এখনও চূড়ান্ত হয়নি খেলার সূচি।

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ক্রিকেটের বৈশ্বিক এ আসর। যার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর। এবার উন্মোচন করা হলো এ আসরের লোগো।

লোগোর নাম দেয়া হয়েছে ‘নভরাসা’। মূলত ভারতীয় থিয়েটারে ব্যবহৃত টার্ম থেকে নেয়া হয়েছে এবারের লোগোটির নাম। যেটি প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে, এবারের লোগো দিয়ে নয়টি বিষয়কে বোঝানো হয়েছে।

আইসিসির খবরে বলা হয়েছে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের লোগো দিয়ে শক্তি, যন্ত্রণা, আবেগ, আনন্দ, সম্মান, গর্ব, সাহসিকতা, গৌরব ও বিস্ময়ের মিশ্রণকে বোঝানো হয়েছে।

বাংলা সাহিতে ‘নবরস’ বিষয়টি বহুল ব্যবহৃত। যার মাধ্যমে নয়টি রসকে বোঝানো হয়। সেগুলো হলো: শৃঙ্গার বা আদি, হাস্য, করুণ, রৌদ্র, অদ্ভুত, বীর, ভয়ানক, বীভৎস ও শান্ত। সাধারণত এই নয়টি রস দিয়েই সাহিত্য রচনা করা হয়। এবার সাহিত্যের এই বিষয়টি চলে এসেছে ক্রিকেট পাড়ায়।

প্রসঙ্গত, এবারের বিশ্বকাপে সব মিলিয়ে ৪৬ দিনে ১০টি দল খেলবে মোট ৪৮টি ম্যাচ। এ জন্য ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গোহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনৌ, ইন্দোর, রাজকোট ও মুম্বাইয়ের স্টেডিয়াম প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া অফিশিয়াল ওয়ার্মআপের জন্য আরও কয়েকটি ভেন্যু প্রস্তুত করা হচ্ছে।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।