সাত বলে ৭ রানে ২ উইকেট হারাল আয়ারল্যান্ড

হারলেই সিরিজ হাতছাড়া। জিতলে সিরিজে ফেরার সুযোগ। এমন কঠিন সমীকরণের ম্যাচে আয়ারল্যান্ডের লক্ষ্য ১০২ বলে ২০৩ রান। রানের পাহাড় ডিঙ্গাতে নেমে শুরুতেই বিপদে আয়ারল্যান্ড ক্রিকেট দল।

ইনিংসের প্রথম বলেই তাসকিনের বলে লিটনের দুর্দান্ত ক্যাচে পরিণত হন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টারলিং। ইনিংসের দ্বিতীয় ওভারে সাকিবের করা রনি তালুকদারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন লরকান টাকার।

পল স্টারলিং এবং লরকাট টাকারের বিদায়ে ১.১ ওভার তথা মাত্র ৭ বলে স্কোর বোর্ডে ৭ রান জমা করতেই ২ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে আয়ারল্যান্ড।

বুধবার টস হেরে প্রথমে ব্যাট করে ১০২ বলে ২০২ রানের পাহাড় গড়ে বাংলাদেশ।

বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে যায়। কার্টল ওভারে গড়ায় খেলা। ১৭ ওভার তথা ১০২ বলে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ২০২ রানের পাহাড় গড়ে বাংলাদেশ দল।

বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পুরো ২০ ওভার খেলতে পারলে নিশ্চিত রানের রেকর্ড গড়তে পারত টাইগাররা। কিন্তু বৃষ্টিতে ৩ ওভার কমে যাওয়া রেকর্ড আর হয়নি। তারপরও কম করেনি বাংলাদেশ দল।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১০২ বলে ৩ উইকেট হারিয়ে করেছে ২০২ রান।

উদ্বোধনী জুটিতে ৫৬ বলে ১২৪ রানের রেকর্ড গড়েছেন লিটন কুমার দাস ও রনি তালুকদার। ১৮ বলে দেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়া লিটন ফেরেন ৪১ বলে ১০টি চার আর তিন ছক্কায় ৮৩ রান করে।

২৩ বলে তিন চার আর ২টি ছক্কায় ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন রনি তালুকদার। ১৩ বলে তিন চার আর এক ছক্কায় ২৪ রান করে ফেরেন তাওহিদ হৃদয়।

মাত্র ২৪ বল মোকাবেলা করে ৩ চার আর দুই ছক্কায় ৩৮ রান করে অপরাজিত থাকেন সাকিব আল হাসান।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে