মাধুরীকে নিয়ে বাজে মন্তব্য, বিপাকে নেটফ্লিক্স

ভারতীয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে নিয়ে বাজে মন্তব্য করে বিপাকে পড়েছে নেটফ্লিক্স। আমেরিকান জনপ্রিয় সিটকম ‘দ্য বিগ ব্যাং থিওরি’র একটি পর্বে তাকে নিয়ে এ মন্তব্য করা হয় বলে জানা গেছে।

ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী চার বিজ্ঞানীর জীবনযাত্রা নিয়ে তৈরি হয়েছে ‘দ্য বিগ ব্যাং থিওরি’ সিরিজ। এটির দ্বিতীয় সিজনের প্রথম পর্বের শিরোনাম ‘দ্য ব্যাড ফিশ প্যারাডাইম’।

ওই দৃশ্যে রাজেশ ও শেলডন কুপারের মধ্যে কথোপকথনের সময়ই বলিউড অভিনেত্রীদের প্রসঙ্গ আসে। ‘কাহো না প্যায়ার হ্যায়’ সিনেমার শীর্ষসংগীতে আমিশা প্যাটেলকে দেখে শেলডন জিজ্ঞেস করে, ‘এটা কি ঐশ্বরিয়া রাই?’ রাজেশ বলে, ‘হ্যাঁ, কী দারুণ অভিনেত্রী, তাই না?’

শেলডন বলে, ‘গরিবের মাধুরী দীক্ষিত’। তখন রাজেশ খেপে গিয়ে বলে, ‘তোমার কত বড় সাহস! ঐশ্বরিয়া একজন দেবী। সেই তুলনায় মাধুরী দীক্ষিত হলো কুষ্ঠ রোগে আক্রান্ত এক যৌনকর্মী।’

এ সংলাপটি নিয়ে আপত্তি তুলে নেটফ্লিক্সকে আইনি নোটিশ পাঠিয়েছেন মিঠুন বিজয় কুমার নামে মাধুরীর এক ভক্ত। শিগগিরই পর্বটি সরানো না হলে কড়া পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দিয়েছেন মিঠুন। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো বক্তব্য দেয়নি নেটফ্লিক্স।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার