বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি

বাংলাদেশের রেকর্ডময় ইনিংস শেষ হতেই শুরু হয় বৃষ্টি। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল আয়ারল্যান্ডের ইনিংস। কিন্তু মুষলধারে চলা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। বৃষ্টি এখনও চলছে।

ওয়ানডে ম্যাচের নিয়ম অনুযায়ী নুন্যতম ২০ ওভারের জন্য খেলা শুরুর শেষ সময় রাত ৯টা ৩৩ মিনিট। এর মধ্যে খেলা শুরু করা না গেলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হবে।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিমের সেঞ্চুরি (১০০), নাজমুল হোসেন শান্ত (৭৩) আর লিটন দাসের (৭০) ফিফটিতে ভর করে ৬ উইকেটে ৩৪৯ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে এটাই বাংলাদেশের দলীয় সর্বোচ্চ রানের স্কোর।

এর আগে শনিবার চলতি সিরিজের প্রথম ওয়ানডেতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষেই ৩৩৮ রানের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। একদিনের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন টাইগাররা।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে স্কোর বোর্ডে ৪২ রান জমা করে সাজঘরে ফেরেন অধিনায়ক তামিম ইকবাল।

তামিম ৩১ বলে ২৫ রান করে সাজঘরে ফেরার আগে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।

তামিম আউট হওয়ার পর লিটন কুমার দাস ফিফটি পূর্ণ করার মধ্য দিয়ে ওয়ানডেতে দেশের নবম ক্রিকেটার হিসেবে ২ হাজারি ক্লাবের সদস্য হন।

২৫.৬ ওভারে দলীয় ১৪৩ রানে সাজঘরে ফেরেন লিটন। তার আগে ৭১ বলে তিন চার আর সমান ছক্কার সাহায্যে খেলেন ৭০ রানের ঝলমলে ইনিংস।

শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩৩৮ রানের রেকর্ড গড়ে ১৮৩ রানের রেকর্ড জয়ের ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৯৩ রান করেছিলেন সাকিব আল হাসান। সোমবার দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি সাকিব। এদিন তিনি ফেরেন ১৯ বলে দুই চারে ১৭ রানে।

সাকিব আউট হওয়ার পর উইকেটে বেশি সময় টিকতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ৩২.২ ওভারে দলীয় ১৯০ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফেরেন শান্ত। তার আগে ৭৭ বলে তিন চার আর দুই ছক্কা করেন ৭৩ রান।

দুর্দান্ত ব্যাটিং করেও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন তাওহিদ হৃদয়। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯২ রানের ইনিংস খেলার পর সোমবার ৪৯ রানের ঝড়ো ব্যাটিং করে ফেরেন তাওহিদ।এদিন ৩৪ বলে চার বাউন্ডারি আর এক ছক্কার সাহায্যে নিজের ইনিংস খেলার পর উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন হৃদয়।

হৃদয় আউট হওয়ার পর ৭ বলে ৭ রানে ফেরেন ইয়াসির আলী।

ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে মাত্র ৬০ বলে ১৪টি চার আর ২টি ছক্কার সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিকুর রহিম। তার সেঞ্চুরির সুবাদে ৬ উইকেটে ৩৪৯ রানের রেকর্ড গড়ে টাইগাররা।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে