মাইলফলক স্পর্শ করে সাজঘরে লিটন

বাংলাদেশের নবম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন লিটন কুমার দাস। সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে ৭০ রানের ইনিংস খেলার পথে এই মাইলফলক স্পর্শ করেন এই তারকা ওপেনার।

লিটনের আগে এই রেকর্ড গড়েন তামিম ইকবাল (৮১৬৯), সাকিব আল হাসান (৭০৯৪), মুশফিকুর রহিম (৬৯৪৫), মাহমুদউল্লাহ রিয়াদ (৪৯৫০), মোহাম্মদ আশরাফুল (৩৪৬৮), ইমরুল কায়েস (২৪৩৪), শাহরিয়ার নাফীস (২২০১) ও হাবিবুল বাশার সুমন (২১৬৮)।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় খেলায় আগে ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে স্কোর বোর্ডে ৪২ রান জমা করে সাজঘরে ফেরেন অধিনায়ক তামিম ইকবাল।

তিনি ৩১ বলে ২৫ রান করে সাজঘরে ফেরার আগে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারি ক্লাবের সদস্য হয়ে যান।

তামিম আউট হওয়ার পর লিটন ফিফটি পূর্ণ করার মধ্য দিয়ে ওয়ানডেতে দেশের নবম ক্রিকেটার হিসেবে ২ হাজারি ক্লাবের সদস্য হন। ২৫.৬ ওভারে দলীয় ১৪৩ রানে সাজঘরে ফেরেন লিটন। তার আগে ৭১ বলে তিন চার আর সমান ছক্কার সাহায্যে খেলেন ৭০ রানের ঝলমলে ইনিংস।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে