ট্রেনের সঙ্গে মাইক্রোবাস সংঘর্ষে আহত ২

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী তেলবাহী ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে দুজন আহত হয়েছেন।

রোববার সকালে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর রেলওয়ে স্টেশনের ডাউন আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন— মাইক্রোবাসচালক সালাম মিয়া (৩৭) ও মাইক্রোবাসের মালিক আবুল কালামের মা জয়তুন নেছা (৫৫)।

স্থানীয় সূত্র জানায়, রেলক্রসিং পার হওয়ার সময় মাইক্রোবাসটি রেললাইনে ওঠার সঙ্গে সঙ্গেই ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় গাড়িচালকসহ এক নারী যাত্রী গাড়ি থেকে দ্রুত বের হয়ে নোহা মাইক্রোবাসের পাশে দাঁড়ান।

এ সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী তেলবাহী ট্রেনের ধাক্কায় নোহা মাইক্রোবাসটি তাদের ওপরে গিয়ে পড়ে তারা গুরুতর আহত হন। রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় ছিল।

শমসেরনগর রেলওয়ে স্টেশন সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ট্রেনটি রোববার সকালে শমসেরনগর রেলস্টেশনে প্রবেশ করছিল। এ সময় সাদা রঙের একটি নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ- ৫৪-০৯৯৮) শমসেরনগর এয়ারপোর্ট রোড থেকে মোকামবাজার বাইপাস সড়কে যাওয়ার সময় অরক্ষিত ক্রসিং দিয়ে রেললাইন অতিক্রম করছিল। মাইক্রোবাসটি রেলের ওপর ওঠে স্টার্ট বন্ধ হয়ে গেলে বিপরীতমুখী ট্রেনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

শমসেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার উত্তম কুমার দেব বলেন, সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী তেলবাহী ট্রেনের সঙ্গে এ সংঘর্ষ হয়। অরক্ষিত লেভেলক্রসিং দিয়ে যানবাহন পারাপার নিষিদ্ধ করে দুদিকে পাকা খুঁটি স্থাপন করা হলেও অবৈধভাবে ছোট আকারের যানবাহন পারাপার হয়। বিষয়টি রেলের সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।