নাসিরনগরে দায়ের কোপে ছোট ভাই নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই দুলাই মিয়া (২৫) নিহত হয়েছেন।
শনিবার (১৮ মার্চ) সকালে নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত দুলাই মিয়া উপজেলার ধরমন্ডল গ্রামের আনোয়ার আলীর ছেলে। এ ঘটনায় ঘাতক বড় ভাই ফুল মিয়াকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত দুলাই মিয়া ও ফুল মিয়া দুজন আপন ভাই। ফুল মিয়া মাদকাসক্ত। সে গ্রামের বিভিন্নজনকে মারধর করত। প্রায়ই নেশাও করত। অনেকেই ছোট ভাই দুলাই মিয়ার কাছে এ সব বিষয়ে বিচার দিত। শুক্রবার বিকেলেও একজনের সঙ্গে খারাপ ব্যবহার করে ফুল মিয়া। এ নিয়ে বড় ভাই ফুল মিয়ার সঙ্গে কথা বলতে গেলে ছোটভাই দুলাই মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সে। আহত অবস্থায় রাতে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। ঢাকা যাওয়ার পথে আজ শনিবার সকালে মারা যান দুলাই মিয়া।

এদিকে ঘাতক ফুল মিয়াকে আটক করে স্থানীয় জনতা। এরপর পুলিশ তাকে থানায় নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই মারাত্মক জখম হয়। অতিরিক্ত রক্ষক্ষরণের কারণে ঢাকা নেয়ার পথে মৃত্যু হয় দুলাই মিয়ার। বড় ভাই ফুল মিয়াকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার