ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় ‘বিশেষ কিছু’

ইংল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়ন। সবশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি শিরোপাজয়ী দল তারা। গত নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের চার মাস পর বাংলাদেশ সফরে এসেই সিরিজ হারে ইংরেজরা।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারলেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই খেলায় জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।

ইংল্যান্ডের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের টানা দুই টি-টোয়েন্টিতে হারিয়ে প্রথমবার সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়কে বিশেষ কিছু বলছেন, জাতীয় দলের সহকারী নির্বাচক হাবিবুল বাশার সুমন।

সোমবার মিরপুরে তিনি বলেন, বিশ্বকাপের আগে আমরা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে যে রকম উইকেটে খেলে সিরিজ জিতেছিলাম, সেটা একটু ভিন্ন ছিল; এবার উইকেট কিন্তু অতটা খারাপ ছিল না। আমার মনে হয় না বল অতটা স্পিন করছে। হয়তো কিছুটা মন্থর থাকতে পারে। মনে হয় না খুব বেশি কন্ডিশনের সুবিধা নিয়ে ম্যাচ দুইটি জিতেছি। এজন্য আরও বেশি তৃপ্তিদায়ক। অনেক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি, অনেক ম্যাচ জিতেছি। তবে এ দুইটা ম্যাচ একটু বিশেষ আমার মনে হয়েছে। কারণ আমার মনে হয় না খুব বেশি কন্ডিশনের সুবিধা নিয়ে ম্যাচ দুইটি জিতেছি।

জাতীয় দলের সাবেক অধিনায়ক সুমন বলেন, দলের যে চিন্তাভাবনা, আমি যেটুকু দেখেছি, দলের সঙ্গে কথা বলে, আমার মনে হয় দলও এখন প্রস্তুত, যে কোনো কন্ডিশনে আমরা জিততে চাই। কন্ডিশনের সুবিধা সব সময় নিতে চাই না। এ মনোভাবটা আমাকে সবচেয়ে বেশি তৃপ্তি দিয়েছে।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে