বিশ্ব চ্যাম্পিয়নদের ১৫৬ রানে থামিয়ে জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা

গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইংল্যান্ড ক্রিকেট দল। বিশ্বকাপ জয়ের চার মাস পর টি-টোয়েন্টি খেলতে নেমে ১৫৬/৬ রানে ইনিংস গুটাল ইংল্যান্ড।

ইংলিশদের কম রানে আটকিয়ে জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা।

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টস হেরে প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ড।

আগে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে ইংলিশরা। ফিল সল্টকে সঙ্গে নিয়ে ১০ ওভারে ৮০ রানের জুটি গড়েন অধিনায়ক জস বাটলার।

এরপর মাত্র ৮ রানের ব্যবধানে ইংল্যান্ড হারায় ২ উইকেট। ফিল সল্টকে কট বিহাইন্ড দিয়েছিলেন আম্পায়ার মাসুদুর রহমান, সঙ্গে সঙ্গেই রিভিউ নেন ইংলিশ ওপেনার। তবে আল্ট্রা-এজ নিশ্চিত করেছে, ব্যাটের নিচের দিকে লেগেছে বল।

নাসুম আহমেদের শিকার হয়ে ৩৫ বলে ৩৮ রানে ফেরেন ফিল সল্ট। এরপর মাত্র ৮ রানের ব্যবধানে সাকিব আল হাসানের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ডেভিড মালান (৪)।

সাকিবের করা বলটি সামনে এসে খেলেন মালান। লং অনে ফিল্ডিং করা নাজমুল হোসেন শান্ত কোনো ভুল করেননি। তার ক্যাচে পরিণত হয়ে দলীয় ৮৮ রানে মালান ফেরেন সাজঘরে।

১৫.৬ ওভারে দলীয় ১৩৫ রানে মোস্তাফিজুর রহমানের করা বলে বোল্ড হয়ে ফেরেন বেন ডাকেট। ১৩ বলে ২০ রান করেন তিনি। তার বিদায়ে ইংল্যান্ড হারায় তৃতীয় উইকেট।

১৯ রানেই সাজঘরে ফেরার কথা ছিল ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের। নাসুম আহমেদের করা ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলেই ক্যাচ তুলে দেন তিনি। কিন্তু ফিল্ডার সাাকিব রাখতে পারেননি বাটলারের ক্যাচটি। সাকিবের হাত ফসকে বলটি মাটিতে পড়ে যায়।

নাসুমের বলে ক্যাচ তুলে দিয়ে সাকিবের কল্যাণে নতুন জীবন পেয়ে কাজে লাগিয়েছেন ইংলিশ অধিনায়ক। ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে ১৬.১ ওভারে দলীয় ১৩৫ রানে সাজঘরে ফেরেন তিনি।তার আগে ৪২ বলে চার বাউন্ডারি আর চারটি ছক্কার সাহায্যে করেন দলীয় সর্বোচ্চ ৬৭ রান।

হাসান মাহমুদের বলে লং অনের পরও দিয়ে ছক্কা হাঁকানোর চেষ্টা করেন ইংল্যান্ড অধিনায়ক। সেখানে ফির্ল্ডিং করা নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পরেন তিনি।

১৮.৫ ওভারে হাসান মাহমুদের বলে লং অনে ক্যাচ তুলে দেন স্যাম কারেন। ১৪৬ রানে ইংল্যান্ড হারায় পঞ্চম উইকেট।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে