জুনিয়র এনটিআরের নায়িকা জাহ্নবী!

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলি অভিনেত্রী জাহ্নবী। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, কোরাতলা শিবার সিনেমায় জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করবেন জাহ্নবী। যদিও জাহ্নবীর বাবা বনি কাপুর জানান, এখনও কোনো দক্ষিণী সিনেমায় চুক্তিবদ্ধ হননি তার কন্যা।
২০১৬ সালে পরিচালক কোরাতলা শিবা এনটিআরকে নিয়ে নির্মাণ করেন ‘জনতা গ্যারেজ’ সিনেমা। অর্ধযুগ পর এ নায়ককে নিয়ে ফের নির্মাণ করছেন ‘এনটিআর৩০’ শিরোনামে একটি সিনেমা। নাম চূড়ান্ত না হওয়ায় এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জুনিয়র এনটিআর। তবে দীর্ঘদিন ধরে প্রধান নারী চরিত্র নিয়ে নানা গুঞ্জন উড়ছে। শুরুতে শোনা যায়, কিয়ারা আদভানির নাম। তারপর আলোচনায় আসেন রাশমিকা মানদানা। গত বছরের শেষ লগ্নে জোর গুঞ্জন চাউর হয়, শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর জুনিয়র এনটিআরের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন

একটি সূত্র পিংকভিলাকে জানিয়েছে, গত ছয় মাসে অনেক নায়িকার সঙ্গে কথা বলেছে ‘এনটিআর ৩০’ টিম। অবশেষে জাহ্নবী কাপুরকে প্রধান নারী চরিত্রের জন্য চূড়ান্ত করা হয়েছে। কোরাতলা শিবার নির্দেশনায় তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখবেন জাহ্নবী। খুব শিগগির ফটোশুটে অংশ নেবে জাহ্নবী-এনটিআর।’
অন্য আরেক সূত্রের বরাত দিয়ে তেলুগু সিনেমা ডটকমকে জানিয়েছে, এ সিনেমায় কাস্ট করার জন্য জাহ্নবী কাপুরের সঙ্গে যোগাযোগ করেছেন পরিচালক কোরাতলা শিবা। এরই মধ্যে জাহ্নবীর সঙ্গে আলোচনাও করেছেন তিনি। প্রাথমিকভাবে কাজটি করার জন্য সম্মতি দিয়েছেন জাহ্নবী। এর আগে জাহ্নবী জানিয়েছেন, তার প্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। সবকিছু ঠিক থাকলে বড় আয়োজন করে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতারা।
চলতি মাসের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করেছেন নির্মাতারা। ২০২৪ সালের এপ্রিলে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। আর এ সিনেমার মাধ্যমে দুবছর পর পর্দায় ফিরবেন জুনিয়র এনটিআর। জুনিয়র এনটিআর অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ট্রিপল আর’। গত ২৫ মার্চ মুক্তি পায় ছবিটি। মুক্তির পর দর্শকের ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি বক্স অফিসও কাঁপিয়েছে এটি।
‘ধড়ক’ সিনেমার পর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’ সিনেমায় অভিনয় করেছেন জাহ্নবী। তার অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিলি’। বর্তমানে তার হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ও ‘বাওয়াল’।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।