আইএলটি ট্রফির লড়াইয়ে নামতে মুখিয়ে গালফ-ডেজার্ট

পর্দা নামতে যাচ্ছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-২০) প্রথম আসরের। ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টের ইতি ঘটতে চলেছে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ট্রফির লড়াইয়ে লড়বে গালফ জায়ান্টস ও ডেজার্ট ভাইপার্স। টুর্নামেন্টের শুরু থেকেই ধারাবাহিক এই দুই দল ট্রফির লড়াইয়ে নামার জন্য মুখিয়ে আছে।

প্রথম কোয়ালিফায়ারে গালফকে উড়িয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল ডেজার্ট। দলটির অধিনায়ক কলিন মুনোরো বলেন, ‘আমরা এই দিনটির জন্য অপেক্ষা করছি। আশা করছি ভালো কিছু করে দেখাতে পারব। দুটি দারুণ দল ফাইনালে উঠেছে। শুরু থেকেই দুই দল ফর্মে আছে।’

এদিকে শীর্ষে থাকলেও দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনাল নিশ্চিত করতে হয়েছে গালফকে। দলটির অধিনায়ক জেমস ভিন্স ফাইনালে ওঠার লড়াইয়ে খেলেছেন দুর্দান্ত এক ইনিংস।

শিরোপার লড়াইয়ে মাঠে নামতে উদগ্রীব ভিন্স বলেন, ‘এটা দারুণ একটি প্রতিযোগিতা ছিল। লিগ পর্বে শীর্ষে থাকা দুই দল ফাইনালে লড়ছে। আমাদের দলের অনেক দারুণ অভিজ্ঞতা হয়েছে। ক্রিকেটাররা বড় মঞ্চের জন্য প্রস্তুত। ফাইনালে নামার জন্য তর সইছে না।’

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।