‘রাশিয়া ইউরোপকে ১৯৩০’র দশকের জেনোফোবিয়ায় ফেরাতে চায়’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া ইউরোপকে ১৯৩০ ও ১৯৪০ এর দশকের জেনোফোবিয়ায় ফিরিয়ে দিতে চায়। কিন্তু না, আমরা নিজেদের রক্ষা করছি। আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে।

বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্টে বক্তৃতাকালে এমন অভিযোগ করেন জেলেনস্কি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর দিয়েছে।

জেলেনস্কি আরও বলেন, রাশিয়া ইউরোপের ‘ওয়ে অব লাইফ’ বা সংস্কৃতি ধ্বংস করে দিতে চায়। কিন্তু আমরা সেটা করতে দেব না।

ইইউ সংসদ সদস্যদের উদ্দেশে যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রেসিডেন্ট বলেন, ‘আমি আমার জনগণের বাড়িঘর নিরাপদ করতে এখানে এসেছি।’ ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর লাখ লাখ লোক ইউরোপের দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে।

ভাষণ দেওয়ার আগে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা ইউক্রেনের প্রেসিডেন্টকে পরিচয় করিয়ে দেন। মেটসোলা জেলেনস্কিকে বলেন, আপনার পেছনে আমরা আছি, যতদিন প্রয়োজন।

সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টের চেম্বারে হেঁটে যাওয়ার সময় জেলেনস্কিকে দাঁড়িয়ে অভিবাদন জানান পার্লামেন্ট সদস্যরা।

এ সময় জেলেনস্কির পাশে থাকা মেটসোলা বলেন, ‘ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নে, আপনার জাতির ভবিষ্যত ইউরোপীয় ইউনিয়নে।’ ‘যতদিন লাগে আমরা আপনার সঙ্গে থাকব,’ বলেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট।

ইউক্রেনের প্রেসিডেন্ট ইইউ আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে তার দেশকে ইউরোপীয় ইউনিয়নের অংশ করার জন্য অত্যন্ত আবেগপূর্ণ আবেদন করেন।

তিনি বলেন, ‘এটি আমাদের ইউরোপ, এটি আমাদের নিয়মনীতি, এটি আমাদের জীবনযাপনের পদ্ধতি। তা ধ্বংস হতে দেব না।’

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার