বাবর আজমের যত পুরস্কার

আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন। সেই সঙ্গে বর্ষসেরা ওডিআই ক্রিকেটারের খেতাবজয়ী পাকিস্তান অধিনায়ক বাবর আজম আইসিসির বর্ষসেরা পুরুষ ওয়ানডে ও টেস্ট দলে জায়গা পেয়েছেন। মনে হচ্ছে এত পুরস্কার রাখার জন্য তাকে আলাদা শোকেস বানাতে হবে।

কদিন আগেই তিন ফরম্যাট মিলিয়ে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নে পাক অধিনায়ক। অর্থাৎ ২০২২ সালের সার্বিক পারফরম্যান্সের নিরিখে বাবর এ বছর তার ঝুলিতে জোড়া খেতাব ভরলেন।

ক্রিকেট পাকিস্তানের মতে, ২০২২ সালটি বাবর আজমের জন্য স্বপ্নের মতো কেটেছে। ব্যাট হাতে যেমন ছিলেন ধারাবাহিক, তেমনি নেতৃত্বেও দুর্দান্ত সাফল্য পেয়েছেন তিনি। ডানহাতি এই পাক তারকা ব্যাটার গত বছর তিন ফরম্যাট মিলিয়ে ৪৪টি ম্যাচ খেলেছেন। সর্বমোট রান করেছেন ২ হাজার ৫৯৮। যার গড় ৫৪ দশমিক ১২। এর মধ্যে ৮টি শতক ও ১৫টি অর্ধশতক রয়েছে। গত বছর টেস্ট, ওয়ানডে ও টি২০ মিলিয়ে খেলা ৪৪টি ম্যাচের মধ্যে ২৩টিতেই জয় পেয়েছে পাকিস্তান। যেখানে ছিল বাবরের চৌকস নেতৃত্ব। সেই নৈপুণ্যের পুরস্কারও পেলেন তিনি।

এর আগে গত বছরও গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছিলেন পাকিস্তানি ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি। তিনিই প্রথম কোনো পাকিস্তানি ক্রিকেটার হিসেবে এই ট্রফি জেতেন। তার মানে, পরপর দুই বছর তিন ফরম্যাট মিলিয়ে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার গেল পাকিস্তানের ঝুলিতে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার