ভিডিওতে একসঙ্গে প্রথম ইমরান-কোনাল

একই রিয়েলিটি শো থেকে উঠে এসে ইমরান ও কোনাল দুজনেই দেশের মিউজিক ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়াচ্ছেন। একসঙ্গে একাধিক আলোচিত ছবিতে প্লে-ব্যাক করেছেন তারা। সেইসব গান দর্শকপ্রিয়তা পেয়েছে। কাজের স্বীকৃতি হিসেবে দুজনেই অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

নতুন খবর, একযুগের ক্যারিয়ারে ইমরান-কোনাল প্রথমবার একসঙ্গে মিউজিক ভিডিও করলেন। তাদের দ্বৈত কণ্ঠে গাওয়া গানটির নাম ‘মন ময়ূরী’। সুর-সংগীত করেছেন শাহরিয়ার মার্সেল, লিখেছেন মানজু মান আরা। সেই সঙ্গে থাকছে আদিবাসীদের আঞ্চলিক গানের কিছু কথা।

কোনালের সঙ্গে প্রথম মিউজিক ভিডিওর অভিজ্ঞতা খুব ভালো উল্লেখ করে ইমরান বলেন, ‘আমি রোম্যান্টিক ভিডিও বেশী করি। কিন্তু এটা ওই টাইপের গান ভিডিও না। ফান ডান্স মিলিয়ে খুবই রিদমিক একটি গান। সবার ডান্স পারফর্মের জন্য উপযোগী গান। আমার মনে হয় নতুন কম্বোটা ভালো লাগবে এবং স্ক্রিনে আমাকে ও কোনালকে দেখলে সবশ্রেণীর দর্শকদের ভালো লাগবে।’

ব্যাটে-বলে মেলেনি বিধায় এতদিন একসঙ্গে মিউজিক ভিডিও করা হয়নি ইমরান-কোনালের। নতুন গানটি প্রসঙ্গে কোনাল বলেন, ‘‘আমি এমনিতেই মিউজিক ভিডিও কম করি। কারণ ভিডিওতে গেলে নাচতে হয়। আর আমি নাচতে মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করি না। এই জন্য আগে টুকটাক যে মিউজিক ভিডিওগুলো করেছি ডান্স থাকে বলে ভিডিওতে আসিনি। কিন্তু ‘মন ময়ূরী’ গানটা এতো ভালো যে কারণে ভিডিও করতে রাজি হয়েছি।’’

গানটি অনেকটা নাচের, শুনেই নাচতে মন চাইবে! বিয়ের মৌসুম, ভ্যালেন্টাইন পাশাপাশি বসন্ত এই সবকিছুকে টার্গেট করেই বানানো হয়েছে গানটি।

ইমরান-কোনালের মিউজিক ভিডিওটি পরিচালনা করেন সৈকত রেজা। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ৫ ফেব্রুয়ারি সিএমভি-এর ইউটিউব চ্যানেলে গানচিত্রটি প্রকাশ করা হবে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার