বিএনপির সঙ্গে কবে ফাইনাল খেলা হবে, জানালেন কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এ সরকারের দৃশ্যমান উন্নয়ন দেখে অন্তরজ্বালায় ভুগছে। তারা আন্দোলনের নামে রংপুরে টাকার বস্তা নিয়ে বসেছিল। ১০ ডিসেম্বর সরকার পতনের হুমকি দিয়েছিল। ঘোড়ার ডিম করেছে।

রোববার বেলা সাড়ে ১১টায় সৈয়দপুর ফাইভ স্টার মাঠে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ‘খেলা হবে’ স্লোগানে মুখরিত হয় প্রাঙ্গণ।ওবায়দুল কাদের বলেন, খেলা হবে জাতীর পিতার হত্যাকারীদের যারা পুরস্কৃত করেছে তাদের বিরুদ্ধে। খেলা হবে যারা জাতীয় ৪ নেতাকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে। খেলা হবে ২১ আগস্ট যারা গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে। খেলা হবে ভোট চুরি, দুর্নীতি, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। আগুন জালিয়ে যারা মায়ের বুক খালি করেছে তাদের বিরুদ্ধে। আর এ খেলা হবে আগামী বছর জানুয়ারিতে নির্বাচনের মাধ্যমে। জানুয়ারিতে তাদের (বিএনপি) সঙ্গে আমাদের ফাইনাল খেলা হবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যে বিপদে-আপদে জনগণের পাশে থাকে না সে বঙ্গবন্ধুর সৈনিক হতে পারে না, হতে পারে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী। শেখ হাসিনা মানুষকে আঁধার থেকে আলোর পথে এনেছেন। কুয়াশার চাঁদরে ঢাকা এ জনপদে সূর্যোদয় সেই কথাই বলছে।

আরো দেখুন

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে