দক্ষ অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে থাকতে চান ইসরাত

বিনোদন ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কমঃ
মানুষ স্বপ্ন বিলাসী। স্বপ্ন দেখতে কারো কোন মানা নেই। অনেকেই অনেক স্বপ্ন দেখেন কিন্তু তা বাস্তব রূপে পরিণত করতে পারে না। আবার অনেকেই নিজের একান্ত প্রচেষ্টা, কাজের প্রতি ভালবাসা, সৃজনশীলতার মাধ্যমে স্বপ্ন পূরণে জয়ী হন। আজ এমনই একজন স্বপ্নময়ী মডেল ও সম্ভাবনাময়ী অভিনেত্রীর কথা শুনব। হ্যা সেই স্বপ্নময়ী হচ্ছে তরুণ মডেল ও অভিনেত্রী ইসরাত জাহান। নরসিংদী জেলার মেয়ে ইসরাত জাহান গ্রাজুয়েশন শেষ করেছেন পাশাপাশি ডিএইচএমএস শেষ করেছেন। ২০১৪ সাল থেকে ফ্যাশন হাউজের শুট, টিভিসি, মিউজিক ভিডিও, একক নাটক, ওয়েব সিরিজ এর কাজ করেছে ইসরাত।

অভিনেত্রী ইসরাত জাহান স্বদেশ নিউজ২৪.কমের সম্পাদক আরজে সাইমুর রহমানের সাথে একান্ত আলাপনে তিনি জানান- একটি ফ্যাশন হাউজের ফটোশুট আর জনপ্রিয় কন্ঠশিল্পী এফ এ সুমনের মিউজিক ভিডিও ছিল আমার জীবনের প্রথম কাজ। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক কাজের অফার আসতে থাকে।
বর্তমানে আমি গোল্লাছুটের ‘মাঝির ছেলে ব্যারিস্টার’ একক নাটক আর বৈশাখী টিভির ‘বউ শাশুড়ি’ সিরিয়ালের কাজ এবং ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত। আমি একজন দক্ষ অভিনয় শিল্পী হতে চাই। ভাল অভিনয় দিয়ে সবার হৃদয়ে জায়গা করে নিতে চাই যাতে আমি মারা গেলেও মানুষ আমাকে মনে রাখে। সবাই আমার জন্য দুয়া করবেন আগামীতে ভাল ভাল কাজ উপহার দিতে পারি। স্বদেশ নিউজ২৪ কে অনেক অনেক ধন্যবাদ।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।