ডি জে শাহরিয়ারের ‘রসের হতা’

কন্ঠশিল্পী পারভেজকে নিয়ে ‘আজ পাশা’ গানের সঙ্গীত পরিচালনা করে আলোচনায় আসেন সঙ্গীত পরিচালক ডি জে শাহরিয়ার। এরপর আরো কয়েকটি গান প্রকাশ করে ব্যাপক প্রশংসা অর্জন করেন তরুণ এই সঙ্গীত পরিচালক। তার মিউজিক করা ‘বরিশালের লঞ্চে উইঠা লইবো ক্যাবিন রুম’ গানটিও এখন সবার মুখে মুখে। এই গানটিও ভাইরাল হয়ে যায় টিকটকসহ সোস্যাল মিডিয়ায়। তারই ধারাবাহিকতায় আবারও নতুন গান নিয়ে আসলেন ডি জে শাহরিয়ার। এবারের গানের শিরোনাম ‘ রসের হতা’। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার এই গানটি গেয়েছেন কন্ঠশিল্পী রাত্রি। গানটির মিউজিক করার পাশাপাশি র‌্যাপও গেয়েছেন শাহরিয়ার। গানটি প্রকাশ হয়েছে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘ডি জে শাহরিয়ার’ থেকে। এই গানটি নিয়েও বেশ আশাবাদী তিনি। শাহরিয়ার বলেন, আমি প্রতিটি কাজই চেষ্টা করি সময় এবং মেধা দিয়ে করার। চেষ্টা করি; গানের কথা এবং মিউজিকে বৈচিত্র আনতে। আমার বিশ^াস এবারের গানটিও সবার ভালো লাগবে। সামনেও আমার আরও বেশ কয়েকটি গানের কাজ চলছে। ইচ্ছে আছে নতুন বছরেও শ্রোতাদের ভিন্ন ভিন্ন স্বাদের গান উপহার দেয়ার

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে