ইউক্রেনে একসঙ্গে ১০০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেকসি আরেসতোভিচ জানিয়েছেন বৃহস্পতিবার সকালে ইউক্রেনজুড়ে ১০০ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এর ফলে কেঁপে উঠেছে গোটা ইউক্রেন। এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ খবর দিয়েছেন তিনি। খবর রয়টার্সের।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স বলছে— কিয়েভ, জিতোমির এবং ওদেসায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে দিনিপ্রো ও ওদেসা অঞ্চল।

ইউক্রেনের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে দেওয়ার পর দেশটিতে হামলা বাড়িয়েছে রাশিয়া। মস্কোর দাবি, ইউক্রেন থেকে দখল করা চার অঞ্চল রাশিয়াকে ছেড়ে দিতে হবে। তবেই কেবল শান্তি আলোচনা সম্ভব। তবে এ দাবি মেনে নিতে চাইছে না কিয়েভ।

রয়টার্স বলছে, বুধবার খেরসনের একটি মাতৃসদনেও নিষ্ঠুর হামলা করেছে রাশিয়া। যদিও এতে কেউ হতাহত হয়নি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু হয়। ১০ মাস পেরিয়েছে এ সংঘাত। তবে কোনো পক্ষই ছাড় দিচ্ছে না। কয়েক দিন আগে ইউক্রেনের কাছ থেকে গণভোটের মাধ্যমে দখল করে নেওয়া রাশিয়ার দোনেৎস্কে আঘাত করেছে ইউক্রেন। এবার ইউক্রেনে নতুন করে আঘাত হেনেছে পুতিনের সেনা দল।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার