ঢাকা টেস্ট জমিয়ে তুলল সাকিবরা

ভারতের বিপক্ষে ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে চার উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিক বাংলাদেশ। কিন্তু দিনশেষে স্বল্প পুঁজি নিয়েই এখন ঢাকা টেস্ট জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

১৪৫ রানের লক্ষ্যে ৪র্থ ইনিংসে ব্যাট করতে নামা ভারতকে ব্যাটিং বিপর্যয়ের মুখে ফেলেছেন টাইগার স্পিনাররা। মাত্র ৪৫ রানের মধ্যে তুলে নিয়েছেন সফরকারীদের ৪ উইকেট। দিনের শেষ উইকেট হিসেবে ফিরেছেন বিরাট কোহলি।

তৃতীয় দিন শেষে ভারত ৪ উইকেট হারিয়ে ২য় ইনিংসে তুলেছে ৪৫ রান। জয়ের জন্য তাদের এখনো প্রয়োজন ঠিক ১০০ রান। বাংলাদেশের চাই ৬ উইকেট।

শেষ সেশনে রান তাড়া করতে নামা ভারত ইনিংসের প্রথম ওভারে দুবার সম্ভাবনা তৈরি করেছিলেন সাকিব। প্রথম বলেই গিলের বিপক্ষে এলবিডব্লুর জন্য নেওয়া রিভিউ অবশ্য সফল হয়নি, শেষ বলে আবার শর্ট লেগে মুমিনুল নিতে পারেননি রাহুলের ক্যাচ। তবে পরের ওভারে এসেই উল্লাসে মাতেন সাকিব। তার বেরিয়ে যাওয়া বলে আউটসাইড-এজড হন ভারত অধিনায়ক রাহুল, উইকেটের পেছনে নুরুল নেন ভালো ক্যাচ।

অষ্টম ওভারে দুই ডানহাতির সামনে এসেই সফল হন মিরাজ। সামনে এসে খেলার চেষ্টা করা পূজারার ব্যাটের কানায় লেগে বলটি বাউন্স করেছিল নুরুলের গ্লাভসে যাওয়ার আগে। স্টাম্প ভেঙেও ঠিক উৎসাহী ছিলেন না নুরুল, তবে পূজারা ছিলেন ক্রিজের বাইরেই।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ২২৭/১০
ভারত ১ম ইনিংস: ৩১৪/১০

বাংলাদেশ ২য় ইনিংস: ৭০.২ ওভারে ২৩১/১০ (শান্ত ৫, জাকির ৫১, মুমিনুল ৫, সাকিব ১৩, মুশফিক ৯, লিটন ৭৩, মিরাজ ০, সোহান ৩১, তাসকিন ৩১*, তাইজুল ১, খালেদ ৪; উমেশ ১/৩২, অশ্বিন ২/৬৬, উনাদকাট ১/১৭, সিরাজ ২/৪১, আকসার ৩/৬৮)।

ভারত ২য় ইনিংস: ৪৫/৪।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে