ইউক্রেনীয় ক্যাপ্টেনের যে পদক বাইডেনকে দিলেন জেলেনস্কি

যুদ্ধাবস্থার মধ্যে এই প্রথম বিদেশ সফরে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে তিনি দেশটির প্রেসিডেন্টকে ইউক্রেনের সামরিক পদক দিয়েছেন, যেটি দেশটির পক্ষ থেকে কাউকে সর্বোচ্চ সম্মান।

বুধবার জেলেনস্কিকে হোয়াইট হাউসে স্বাগত জানান বাইডেন। ওভাল অফিসে তারা বৈঠক করেন। সেখানেই ‘ক্রস অব মিলিটারি মেরিট’ পদক হস্তান্তর করেন যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রেসিডেন্ট। খবর রয়টার্সের।

বৈঠকে বাইডেনকে জেলেনস্কি বলেন, ‘প্রথমেই আপনাকে ধন্যবাদ।’

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, এখানে আসতে পারাটা অনেক সম্মানের।

জেলেনস্কি জানান, ‘ক্রস অব মিলিটারি মেরিট’ পদকটি ইউক্রেনীয় সেনাবাহিনীর এক ক্যাপ্টেনকে দেওয়া হয়েছিল। তিনি তার পদকটি বাইডেনকে দিয়েছেন।

পদকটি গ্রহণ করেছেন বাইডেন। বলেছেন, ইউক্রেনীয় ক্যাপ্টেনকে তিনি একটি সামরিক স্মারক উপহার দেবেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তিনি আগেই যুক্তরাষ্ট্রে আসতে চেয়েছিলেন। ইউক্রেনের প্রতি সমর্থনের জন্য তিনি বাইডেন, মার্কিন কংগ্রেস ও দেশটির সাধারণ মানুষের প্রশংসা করেন।

জেলেনস্কিকে বাইডেন বলেন, ‘আপনি এ বছরের সেরা মানুষ।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। এই যুদ্ধে বহু হতাহতের ঘটনা ঘটেছে। বহু ইউক্রেনীয় প্রাণভয়ে দেশান্তরী হয়েছেন। এই যুদ্ধে বিশ্ব অর্থনীতি ধাক্কা খেয়েছে। রুশ হামলা শুরুর পর এই প্রথম বিদেশ সফর করছেন জেলেনস্কি।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।