মেসির এটাই কি শেষ বিশ্বকাপ—প্রশ্ন শুনে যা বললেন স্কালোনি

দেখতে দেখতে বিশ্বকাপ এখন শেষের পথে। তৃতীয় স্থান নির্ধারণী, দুই সেমিফাইনাল এবং ফাইনাল মিলিয়ে আর বাকি মাত্র ৪ ম্যাচ। আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে। কথাটা সে কারণেই হয়তো বেশি করে মনে পড়ছে। সেমিফাইনালের আগে আজ আর্জেন্টিনার সংবাদ সম্মেলনেও কথাটা উঠল—লিওনেল মেসির এটাই কি শেষ বিশ্বকাপ?

লুসাইল স্টেডিয়ামে কাল বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর্জেন্টিনা এই ম্যাচ জিতলে কাতার বিশ্বকাপে আর একটি ম্যাচই পাবে। সেটি ফাইনাল। তারপর?

বিশ্বকাপ শুরুর আগেই মেসি বলে রেখেছেন, এটাই সম্ভবত তাঁর শেষ বিশ্বকাপ। ৩৫ বছর বয়সী মেসি কি সেই সিদ্ধান্ত পাল্টাবেন? স্কালোনি সংবাদ সম্মেলনে জানালেন, ‘দেখা যাক সে (জাতীয় দলের হয়ে) খেলা চালিয়ে যায় কি না। তখন আমরা নিশ্চিত হতে পারব, তার খেলাটা উপভোগ করে যেতে পারব কি না।’

কাতার বিশ্বকাপের পর নিজের সিদ্ধান্তেই কি অটল থাকবেন মেসিছবি: রয়টার্স
কাতার বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টে চারবার সেমিফাইনাল খেলে একবারও হারেনি আর্জেন্টিনা। ১৯৩০,১৯৮৬, ১৯৯০ ও ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে প্রতিবার ফাইনালের টিকিট পেয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচ নিয়ে স্কালোনি তবু সাবধানী। জানালেন, শুধু কালকের ম্যাচ নিয়েই ভাবছেন, ‘গোটা দেশের সমর্থন আছে আমাদের। আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। এর বেশি কিছু ভাবতে চাই না।’

রদ্রিগো দি পল ও আনহেল দি মারিয়ার চোট নিয়েও কথা বলেছেন স্কালোনি। আর্জেন্টিনা কোচ জানিয়েছেন, দুজনেই ভালো আছেন। এখন সুস্থ। তবে কে কত মিনিট মাঠে থাকবেন কিংবা থাকবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। স্কালোনির ভাষায়, ‘আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব। দুজনেই ভালো আছে।’

নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে উত্তেজনা ছড়িয়েছিল। ম্যাচে একপর্যায়ে উত্তেজনার বশে বাদানুবাদে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়। মেসি নিজেও ডাচ কোচ লুই ফন গালকে খুঁচিয়েছেন।

টাইব্রেকারে জেতা সেই ম্যাচের বিতর্ক নিয়ে স্কালোনি বলেছেন, ‘নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা যেভাবে খেলার দরকার ছিল, সেভাবেই খেলেছি…কীভাবে জিততে হয় সেটা আমরা জানি না—এমন কথা আমি মানি না। আমরা নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া—সবাইকে সম্মান করি এবং মাঠের ঘটনা মাঠেই রেখে আসি।’

রক্ষণে চার ডিফেন্ডার খেলালে নিকোলাস তালিয়াফিকোকে একাদশে রাখবেন স্কালোনি। আর ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের কৌশল?

স্কালোনি জানিয়েছেন, ‘নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও পোল্যান্ডের বিপক্ষে যেমন প্রস্তুতি নিয়েছিলাম, তেমন প্রস্তুতিই থাকবে। সৌদি আরবের কাছে হারের পর থেকেই সব ম্যাচ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সবাই জানে আমরা নিজেদের সেরাটাই দেব।’

আরো দেখুন

আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন

দেশের বেকারি ও কনফেকশনারি শিল্পে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সম্প্রসারিত হচ্ছে কিংস কনফেকশনারির

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ