ম্যারাডোনাকে সম্মান জানিয়ে যা বললেন মেসি

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

শুক্রবার দিনগত রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে ডাচদের বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনার কিংবদিন্ত ফুটবলার দিয়েগো ম্যারাডোনাকে সম্মান জানিয়েছেন দলটির বর্তমান অধিনায়ক লিওনেল মেসি।

নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জয়ের পর মেসি বলেন, ডিয়েগো ম্যারাডোনা স্বর্গ থেকে আমাদের দেখছেন। সবাইকে অনুপ্রেরণা জোগাচ্ছেন। বিশ্বকাপের শেষ পর্যন্ত এটা একই রকম থাকবে।

ম্যারাডোনাকে স্মরণ করেন মেসি আরও বলেন, ম্যারাডোনা মন-প্রাণ দিয়ে আর্জেন্টিনাকে ভালোবাসতেন। সর্বদা আমাদের সঙ্গে ছিলেন। এখনো সঙ্গেই আছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পারি জমান কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। তার বয়স হয়েছিল ৬০ বছর। আর্জেন্টিনার হয়ে ৯১ ম্যাচ খেলে ৩৪ গোল করেন ম্যারাডোনা।

আর্জেন্টিনার সাবেক এই অধিনায়ক চারটি ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেন। তার নেতৃত্বে ১৯৮৬ সালের বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্টিনা। ২০০৮ সালের নভেম্বর থেকে আঠারো মাস জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন ম্যারাডোনা।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার