গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন যারা

শেষ হলো কাতার বিশ্বকাপের ষোলো দলের খেলা। সামনে এখন আট দলের লড়াই। অঘটন, নাটকীয়তা আর রোমাঞ্চ ছড়িয়ে গ্রেটেস্ট শো অন আর্থখ্যাত ফিফা বিশ্বকাপের ২২তম আসরের দ্বিতীয় পর্বের খেলা শেষ হয়েছে।

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ব্রাজিল, মরক্কো ও পর্তুগাল ।

কোয়ার্টারের আগে মাঝে রয়েছে দুদিনের বিরতি। আগামী ৯ ডিসেম্বর শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। যেখানে ফাইনালের আগে প্রতিটি ম্যাচই একেকটি ফাইনাল, জিতলে পরের ধাপে, হারলে বিদায়। ইতোমধ্যে গোল্ডেন বুটের লড়াইটা জমে উঠতে শুরু করেছে।

বিশ্বকাপের আসরে সর্বাধিক গোলদাতার হাতে ওঠে গোল্ডেন বুট। ২০১৮ বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার, কিলিয়ান এমবাপ্পে, লুইস সুয়ারেজ, রবার্ট লেভানডভস্কিরা এখন পর্যন্ত তেমন কিছু দেখাতে পারেননি। তবে তাদের সুযোগ এখনই শেষ হয়ে যায়নি।

দ্বিতীয় পর্ব শেষে গোল্ডেন বুটের দৌড়ে কারা এগিয়ে আছেন দেখে নিন তাদের গোল সংখ্যা—

৫ গোল
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)

৩ গোল
লিওনেল মেসি (আর্জেন্টিনা)
রিচার্লিসন (ব্রাজিল)
মার্কাস রাশফোর্ড (ইংল্যান্ড)
বুকায়ো সাকা (ইংল্যান্ড)
গঞ্জালো রামোস (পর্তুগাল)
অলিভিয়ার জিরুড (ফ্রান্স)
কডি গ্যাকপো (নেদারল্যান্ডস)

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার