যে কারণে ঢাবির সেই শিক্ষক চাকরি হারিয়েছিলেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষকের প্রাইভেটকারের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন রুবিনা আক্তার (৪৫) নামে এক নারী।

শুক্রবার বিকাল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই শিক্ষকের নাম আজাহার জাফর শাহ। তিনি ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক।

সূত্রে জানা গেছে, চার বছর আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে চাকরিচ্যুত করে।

তার বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন, ক্লাসসহ একাডেমিক কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগে ২০১৮ সালে আজহার জাফর শাহকে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হয়।

তবে তার বাসা কোথায় সে বিষয়ে কিছু জানেন না প্রক্টর। এ ঘটনায় পুলিশ বিধি মোতাবেক ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

জানা গেছে, দুর্ঘটনার সময় গাড়িতে জাফর শাহ ছাড়া আর কেউ ছিলেন না। তিনি শাহবাগ থেকে নীলক্ষেত পর্যন্ত এক কিলোমিটার প্রাইভেটকারের নিচে ছেঁচড়ে ওই নারীকে নিয়ে যান।

সেখানে জনতা গাড়িটি আটকে চালককে গণপিটুনি দেন এবং আহত নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ঢাবির ওই সাবেক শিক্ষকও একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত ওই নারী তেজগাঁও এলাকায় বসবাস করতেন। স্বামী মাহবুবুর রহমান খান ডলার মারা গেছেন আগেই। অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছেলে রয়েছে তাদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভুক্তভোগী নারী দেবর নূরুল আমিনের (৪০) বাইকে করে যাচ্ছিলেন। বাইকটি শাহবাগ পৌঁছলে প্রাইভেটকার চালক পেছন থেকে ধাক্কা দেন। ভুক্তভোগী ওই নারী প্রাইভেটকারের নিচে চাপা পড়েন এবং তাকে ঝুলিয়ে নিয়ে চালক নীলক্ষেতের দিকে যেতে থাকেন।

আশপাশের লোকজন পেছন থেকে বারবার গাড়ি থামাতে বললেও চালক না থামিয়ে চলতে থাকেন। তখন জনতা পেছন থেকে ধাওয়া করেন। এক সময় নীলক্ষেত মোড়ে লোকজন গাড়ির পথরোধ করেন। পরে গাড়ির নিচ থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় জনতা গাড়ির চালককে গণপিটুনি দিয়ে মারাত্মক আহত করেন এবং গাড়িতে ব্যাপক ভাঙচুর করেন। একপর্যায়ে পুলিশ এসে জনতাকে নিয়ন্ত্রণ করে এবং চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে শাহাবাগ থানার ওসি নুর মোহাম্মদ বলেন, আহত নারী মারা গেছেন। চালক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। গাড়িটি জব্দ করা হয়েছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার