মেজবা শরীফের নতুন দুটি গান প্রকাশ

চ্যানেল ১১ এর ইউটিউব চ্যানেল থেকে সুন্দর মিউজিক ভিডিও সহ প্রকাশ হয়েছে এ সময়ের সঙ্গীতশিল্পী মেজবা শরীফের নতুন দুটি গান। একটি গানের শিরোনাম “অনেক তো হলো” এবং অপর গানটির শিরোনাম “প্রেম”। “অনেক তো হলো” গানটির কথা সুর মেজবার নিজেরই আর সঙ্গীতায়োজনে ছিলেন আহমেদ সজিব ও মডেলিংএ রুশা। অপরদিকে ” প্রেম গানটির ” কথা আখি চৌধুরীর, সুর এবং সঙ্গীতে মিলন খান ও মডেল হয়েছেন আলোচিত মডেল আখি। এই নতুন দুটি গানের ভিডিও পরিচালনায় মেজবা শরীফ নিজে-ই এবং ক্যামেরায় আব্দুল্লাহ আল মামুন। নতুন এই দুটি গান নিয়ে মেজবা বলেন “গান দুটি খুবই ভালো হয়েছে। আশা করি শ্রোতা দর্শকদের কাছ থেকে অনেক সাড়া পাবো। সবার ভালোবাসা এবং দোয়া চাই”। এর পূর্বে স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠানগুলো থেকে প্রকাশিত মেজবার কিছু উল্লেখযোগ্য গান হলো : অনুরূপ আইচের লিখা “ঝরছে বৃষ্টি” গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন কণ্ঠশিল্পী আর্শি এবং “ফটো”, ” মনের স্মার্টফোন”, সালাহউদ্দিন সাগরের লিখা ও এফ এ প্রীতম এর সুরে হিন্দি গান “প্রিয়া”, এই হিন্দি গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন ভারতের কণ্ঠশিল্পী আশা সিজু। এছাড়াও এস কে সাগর সানের লিখা ও সুরে “ভালোবাসি”, বাধন রাজের লিখা ও সুরে “কত সুখে আছি আমি”, সালাহ উদ্দীন সাগরের লিখা এবং আহমেদ সজীবের সুরে “বোঝেনা সে বোঝেনা”, এম আই মাসুমের লিখা এবং সুর সঙ্গীতে “শুধু আমার” । এর বাহিরেও মেজবার নিজের লিখা ও সুরে ” একটু শোন” ” চুপটি করে, “লাভার বয়”,”কথা জমে থাক”, “দূর কোন দেশে” এবং “ইশারা”, এই ইশারা গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন কণ্ঠশিল্পী বৃষ্টি।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার