গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, দলের পারফরম্যান্স নিয়ে যা বললেন মেসি

শেষ পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথম রাউন্ড শেষ করল আর্জেন্টিনা। এর পর শুরু হবে ষোলো দলের লড়াই। গ্রুপসেরা হওয়ায় দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সকে এড়িয়েছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে মেসিদের প্রতিপক্ষ এবার অস্ট্রেলিয়া।

কাতার বিশ্বকাপে বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় পোল্যান্ডের মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচে ২-০ গোলে পোল্যান্ডকে হারিয়েছেন মেসিরা।

তবে পোল্যান্ডের বিপক্ষে দুই গোল পাওয়ার আগেই পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। তবে মেসির সেই পেনাল্টি ঠেকিয়ে দেন গোলরক্ষক ভয়চেখ সজেসনি।

ম্যাচশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই পেনাল্টি মিসের বিষয়ে প্রশ্নের মুখে পড়েন মেসি। জবাবে তিনি বলেন, ‘পেনাল্টিটা মিস করে আমার খুবই রাগ হচ্ছিল।’

মেসির সেই মিসের পর আর্জেন্টিনাকে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় দলটি। এর পর সময় যত গড়িয়েছে দলের পারফরম্যান্স যেন পাল্লা দিয়ে তত বেড়েছে।

এমন পারফরম্যান্স প্রসঙ্গে মেসি বলেন, ‘আমার ভুলের পর এই দলটা দারুণ শক্তিশালী হয়ে ফিরে এসেছিল। কারণ আমরা জানতাম, প্রথম গোলটা পেলেই পুরোপুরি বদলে যাবে ম্যাচ।’

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার