নতুন মার্সিডিজ বেঞ্জ ফিরিয়ে দিলেন আনোয়ার ইব্রাহিম

নতুন গাড়ি ফিরিয়ে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এমনকি নিজেদের সুবিধার জন্য সরকারি টাকা ব্যবহার করবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীর জন্য কেনা মার্সিডিজ বেঞ্জ এস৬০০ লিমুজিন গাড়ি ব্যবহার করতে অস্বীকার করেছেন তিনি। এর পরিবর্তে প্রধানমন্ত্রীর দপ্তরে থাকা যেকোনো একটি গাড়ি আনোয়ার ইব্রাহিম ব্যবহার করবেন বলে জানিয়েছেন।

রোববার এক ফেসবুক পোস্টে আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, (শনিবার) আমি একটি মার্সিডিজ এস৬০০ গাড়ি ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছি, যেটি আমি অফিসে আসার আগে কেনা হয়েছে।

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী বলেন, আমি চাই না আমার ওপর নতুন কোনো খরচ হোক। শনিবার রাতে সেলাঙ্গোর একটি মসজিদে নামাজের পর একই ধরনের মন্তব্য করেন তিনি।

আনোয়ার ইব্রাহিম বলেন, তার ব্যবহারের জন্য কোনো নতুন সরকারি গাড়ি কেনা হবে না এবং তার অফিস কোনো নতুন অপ্রয়োজনীয় আসবাবপত্র কিনবে না। পাবলিক ফান্ডের অপচয়ের বিরুদ্ধে এটি একটি নতুন সংস্কৃতির অংশ; যা সবার অনুশীলন করা উচিত।

তিনি সাংবাদিকদের বলেন, শর্ত হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন কোনো কেনাকাটা করা যাবে না।

সাধারণ মানুষের উদ্দেশ্যে আনোয়ার ইব্রাহিম বলেন, ১০০, ১০০০ বা ১০,০০০ মালয়েশিয়ান রিঙ্গিত- আপনি কতটুকু সংরক্ষণ করতে পারেন তা নিয়ে ভাবুন।

দীর্ঘ প্রতীক্ষার পর মালয়েশিয়ার মসনদে বসেছেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, আমি বেতন না নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শুরু করেছিলাম। আরও যেটা গুরুত্বপূর্ণ তা হলো আমাদের যে তহবিল আছে তা নষ্ট না করা।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, এটি সব বিভাগের কর্মকর্তাদের মনে রাখার বার্তা যে, বর্তমান পরিস্থিতিতে আমাদের একটি নতুন সংস্কৃতি শুরু করা উচিত। নিজেদের সুবিধার জন্য সরকারি টাকা ব্যবহার করবেন না।

নির্বাচনি প্রচারে ৭৫ বছর বয়সি আনোয়ার ইব্রাহিম ঘোষণা দিয়েছিলেন যে, তিনি সাধারণ নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রীর বেতন নেবেন না।

এরই মধ্যে আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, তার মন্ত্রিসভার আকার ছোট হবে। যদিও এখনো তিনি মন্ত্রিসভা ঘোষণা করেননি।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার