‘মেসির সঙ্গে লাগতে এসো না’

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সৌদি আরবের বিপক্ষে হেরে ব্যাকফুটে চলে যায় আর্জেন্টিনা।

সেই ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর সৌদি আরবের এক সমর্থক বলেন, কোথায় মেসি? তার দলকে হারিয়েছি।

শনিবার রাতে মেক্সিকোর বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। এদিন মেক্সিকোকে হারানোর পর সৌদি আরবের ওই সমর্থককে উদ্দেশ করে আর্জেন্টাইন সমর্থক হিবা ফাউর উত্তর দেন।

তিনি বলেন, মেসি এখনো এখানে আছে, সে কখনো হাল ছাড়বে না। সে পুরো বিশ্বকে দেখাবে, বিশ্বকাপ আমাদের হাতে, আর্জেন্টিনার হাতে। মেসির সঙ্গে লাগতে এসো না। এটা মেসি।

শনিবার রাতে মেক্সিকোর পারফরম্যান্স নিয়ে হতাশ দলটির সমর্থক এরিক। তিনি বলেন, আমি ঠিক আছি, কারণ আমি জানতাম মেক্সিকো বাজে খেলবে। মেক্সিকো একটিও ভালো খেলা উপহার দিতে পারেনি। গোলের উদ্দেশে একটিও শট নিতে পারেনি। এটা অবিশ্বাস্য। তারা কোনো সুযোগই তৈরি করতে পারেনি। তারা শুধু রক্ষণ সামলেছে। এর মাঝে মেসি যখন গোল করেছে, তখন কিছুই করার ছিল না।

প্রসঙ্গত, বিশ্বকাপ ছাড়া ফুটবলের সব শিরোপা জিতেছেন মেসি। ২০১৪ সালের বিশ্বকাপে শিরোপার খুব কাছে গিয়েও জার্মানির বিপক্ষে হেরে ট্রফিতে হাত রাখতে পারেননি মেসি।

কাতার আসরই হতে পারে মেসির শেষ বিশ্বকাপ, কাজেই সাতবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টিইন সুপারস্টার চান ক্যারিয়ারের শেষ সময়ে দলকে শিরোপা উপহার দিতে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার