বিশ্বকাপ নিয়ে ঘরে ফিরতে চান মেসি

আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপা খরা এবার ঘুচাতে চান অধিনায়ক লিওনেল মেসি। এ কারণেই কাতার বিশ্বকাপকে স্মরণীয় করে রাখার বাড়তি আগ্রহ পাঁচবার বিশ্বকাপে খেলা মেসির।

আর্জেন্টাইন ফরোয়ার্ডের শেষ বিশ্বকাপ এটি। তবে, প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর যেন পাল্টে যায় হিসাব-নিকাশ।

ওই এক হারে যেন জাতীয় দুর্যোগ নেমে আসে আর্জেন্টিনায়। দেখা দেয় গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়ার শঙ্কা।

দ্বিতীয় ম্যাচেই লিওনেল মেসির নেতৃত্বে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম পয়েন্ট শুধু নয়, অর্জন করেছে আত্মবিশ্বাসও।

ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেসি জানান, এখন আর সৌদির ম্যাচ নিয়ে ভাববার অবকাশ নেই। দলের এখন এগিয়ে যাওয়ার সময়। তাদের দৃষ্টি এখন চ্যাম্পিয়ন ট্রফির দিকে।

আর্জেন্টিনার অধিনায়ক বলেন, এখন আর হাল ছেড়ে দেওয়া যাবে না। পুরো টুর্নামেন্ট পড়ে আছে। আর ভুল করা যাবে না। আমরা জানতাম দর্শক এমনভাবেই আমাদের সমর্থন দেবে। তাদের মর্যাদা রাখতে পেরেছি।

nagad-300-250
মেক্সিকোর বিপক্ষে ৬৪ মিনিটে গোল করেন মেসি। আর ৮৭ মিনিটে তার অ্যাসিস্ট থেকেই দ্বিতীয় গোল করেন এনজো ফার্নান্দেস।

এই ম্যাচে গোল করে কিংবদন্তি অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনার পাশে বসলেন মেসি। বিশ্বকাপে মেসির গোলসংখ্যা এখন ৮।

একই সঙ্গে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে এক ম্যাচে গোল ও অ্যাসিস্টের রেকর্ডও করেন তিনি।

তবে দলের এমন গুরুত্বপূর্ণ জয়ের পর ব্যক্তিগত অর্জন নিয়ে ভাবছেন না মেসি। তার দাবি আর্জেন্টিনার বিশ্বকাপ সবে শুরু হলো।

আরো দেখুন

আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন

দেশের বেকারি ও কনফেকশনারি শিল্পে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সম্প্রসারিত হচ্ছে কিংস কনফেকশনারির

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ