আজ আবারও মাঠে নামছে আর্জেন্টিনা ও সৌদি আরব

কাতার বিশ্বকাপে একটি বিশেষ দিন হতে চলেছে। এই বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো মাঠে নামছে আর্জেন্টিনা ও সৌদি আরব। তবে এ দুই দল নতুন দুই প্রতিদ্বন্দ্বীর মুখোমুখী হচ্ছে। আর্জেন্টিনা খেলবে মেক্সিকোর বিরুদ্ধে আর সৌদি আরব খেলবে পোল্যান্ডের উদ্বোধনী ম্যাচে সৌদির কাছে হেরে বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায়ের শংকা জেগেছে আর্জেন্টাইন শিবিরে।

আজ বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টায় মেক্সিকোর বিপক্ষে অনুষ্ঠিত মেসিদের ম্যাচটি ডু অর ডাই ম্যাচে পরিণত হয়েছে।

সৌদি আরবের কাছে ১-২ ব্যবধানে হারের পর লিওনেল মেসি এবং আর্জেন্টিনা ব্যাপক চাপের মুখে পড়েছে। তাই মেক্সিকোর বিরুদ্ধে খেলার সময় দলটি বাউন্স ব্যাক করার জন্য প্রচুর চাপের মধ্যে থাকবে। আজ হেরে গেলে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে ম্যারাডোনার উত্তরসূরীরা।

আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় এবং প্রাক্তন কোচ জেরার্ডো মার্টিনো এখন মেক্সিকোর কোচ। তিনিই এবার আর্জেন্টিনাকে বিধ্বস্ত করার কৌশল তৈরি করছেন। মার্টিনো আর্জেন্টিনাকে ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত নেতৃত্ব দিয়েছিলেন। কোপা আমেরিকার ফাইনালে পরাজিত হওয়ার পর তিনি দল থেকে পদত্যাগ করেন। এখন তিনি কোচ হিসেবে মেক্সিকোকে দ্বিতীয় পর্বে উঠানোর চেষ্টায় বিভোর।

এদিকে আর্জেন্টিনার বিরুদ্ধে অসাধারণ জয়ের পর ফুরফুরে থাকা সৌদি আরব এবার খেলবে পোল্যান্ডের বিরুদ্ধে। তারা টানা দ্বিতীয় ম্যাচে জিততে চাইবে। তবে আজ শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সৌদির জন্য জয় সহজ হবে না।

সমীকরণ বলছে, সৌদি আরবের বিরুদ্ধে পোল্যান্ড এগিয়ে রয়েছে। দুই দলের মধ্যে এখন পর্যন্ত চারটি ম্যাচ হয়েছে। সবকটি ম্যাচেই জিতেছে পোল্যান্ড। ফিফা র‌্যাঙ্কিং নিয়ে কথা বললে, পোল্যান্ড ২৬তম এবং সৌদি আরব ৫১ তম স্থানে রয়েছে।

আরো দেখুন

আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন

দেশের বেকারি ও কনফেকশনারি শিল্পে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সম্প্রসারিত হচ্ছে কিংস কনফেকশনারির

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ