প্রশ্নফাঁসে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সব ধরনের চারিত্রিক ও মানবিক গুণাবলী থাকার প্রয়োজন শিক্ষকদের। সবার কাছেই শিখতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে। প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।

শিক্ষামন্ত্রী বলেন, কোন শিক্ষার্থী কত নম্বর পেল তা যেন মুখ্য না হয়; দেখতে হবে সে কতটা মূল্যবোধসম্পন্ন হয়ে গড়ে উঠছে।

ডা. দীপু মনি আরো বলেন, শারীরিক ও মানসিকভাবে যে কোনো সংকটে শিক্ষার্থীরা যেন শিক্ষক ও অবিভাবকদের পাশে পায়। অন্যথায় শিক্ষার্থীরা প্রত্যাশার চাপ নিতে পারবে না। কাজেই শিক্ষকদের সে রকম দূরদৃষ্টিসম্পন্ন হতে হবে।

তিনি বলেন, শিক্ষাখাতে যে বাজেট তা বৃদ্ধি পেয়েছে। যে রূপান্তরের কথা আমরা বলছি, তাতে সবার দায়িত্ব পালন করতে হবে। ভালো কিছু চাইলে ভালো পরিবেশ লাগবে। এ জন্য শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ আর্থিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আরো বড় পরিসরে শিক্ষক দিবস উদযাপন করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়ার পর এক অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে উঠে আসে দেশের শিক্ষা ব্যবস্থা। আজকের যে শিক্ষা খাতের সংকট তা আগের ২১ বছরের ধারাবাহিকতা। এটা খুব দ্রুত সমাধান করা কঠিন। তবে আশার কথা, বিনিয়োগ বাড়ছে, শিক্ষার মানও বাড়ছে, দেশ এগিয়ে যাচ্ছে।

নওফেল বলেন, প্রতিবন্ধকতা সত্ত্বেও বৈশ্বিক র‌্যাংকিংয়ে ভালো অবস্থানে না থাকলেও দক্ষিণ এশিয়ায় অনেক দেশের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ।

এছাড়া প্রাথমিক শিক্ষা সচিব বলেন, একজন শিক্ষককে নিষ্ঠা, শ্রম, মানবিকতা, ভালোবাসা ও মমতা দিয়ে কাজ করতে হবে শিক্ষার্থীদের জন্য। শিক্ষককে মূল জায়গা থেকে নেতৃত্ব দিতে হবে।

অনুষ্ঠানে সহস্রাধিক শিক্ষক অংশ নেন।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা