৩৭শ কোটি টাকা লুটপাট : দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

৩ হাজার ৭০০ কোটি টাকা লুটপাটের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক পাঁচ ডেপুটি গভর্নরসহ জড়িতদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৮ অক্টোবর) একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ সময় আদালত অভিযুক্তরা কোথায়, তাদের বিরুদ্ধে মামলা ও আটক করা হয়েছে কি-না জানাতে চেয়েছেন।

প্রতিবেদনের ওপর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও দুর্নীতি দমন কমিশনের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান।

দুই পক্ষের বক্তব্য শুনে আদালত আগামী ১০ দিন অর্থাৎ ২৭ অক্টোবরের মধ্যে রাষ্ট্রপক্ষ ও দুদককে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।

এদিন আদালতে ‘৩৭শ কোটি টাকা লুটপাটে দায়ী পাঁচ ডেপুটি গভর্নর’ শিরোনামে জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন পড়ে শোনানো হয়।

এ বিষয়ে এ কে এম আমিন উদ্দিন মানিক গণমাধ্যমকে বলেন, একটি জাতীয় পত্রিকার সোমবারের (১৭ অক্টোবর) ওই প্রতিবেদন পড়ে হাইকোর্ট রাষ্ট্রপক্ষ ও দুদকের আইনজীবীদের বিষয়টি জানাতে বলেন। এরপর আমরা পত্রিকা পড়ে বিষয়টি জানালে দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ জানতে চান আদালত।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল