নামাজ পড়ে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল প্রতিবন্ধীর

মুন্সীগঞ্জ সদর উপজেলার বকুলতলা ইউনিয়নে রাস্তায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে সোমবার (১৭ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নামাজ পড়ে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল প্রতিবন্ধীর
হায়দার আলী

সংঘর্ষে নিহত ওই ব্যক্তির নাম মনির হোসেন মোল্লা (৬০)। তিনি মুন্সীগঞ্জ সদর এলাকার বকুলতলার বাসিন্দা।

তার মেয়েজামাই আবুল বাশার জানান, শারীরিক প্রতিবন্ধী মনির হোসেন চার মেয়ে ও দুই ছেলের জনক। সোমবার আসরের নামাজ শেষে বকুলতলা দিয়ে তিনি বাসায় ফিরছিলেন। এ সময় পথে সংঘর্ষ চলছিল। সেখান থেকে তিনি গুলিবিদ্ধ হন। তার ডান হাতে ও বুকে গুলি লাগে।

তিনি জানান, তবে কী কারণে এবং কাদের মাঝে ওই সংঘর্ষ বেধেছিল তার কিছুই জানেন না তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল