গ্রাহকের ১০ কোটি টাকা আত্মসাৎ, ব্যাংকের এমডি গ্রেপ্তার

বাগেরহাটে গ্রাহকের ১০ কোটি টাকা আত্মসাতের মামলায় ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোশাররফ হোসেন চৌধুরীকে (৬০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

সোমবার (১৭ অক্টোবর) পিরোজপুর সদরের পশ্চিম শিখারপুর এলাকা থেকে গ্রেপ্তার করে তাকে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করে র‌্যাব।

র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) বজলুর রশীদ জানান, অভিযান চালিয়ে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি পিরোজপুর সদর উপজেলার পশ্চিম শিখারপুর গ্রামের বাসিন্দা।

মোশাররফ কয়েক বছর আগে বাগেরহাট শহরের সাধনার মোড় এলাকায় ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের নামে কার্যালয় ভাড়া নেন। এরপর সহযোগীদের নিয়ে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে তিন শতাধিক গ্রাহকের কাছ থেকে এফডিআর ও সঞ্চয়পত্র খোলার নামে ১০ কোটির বেশি টাকা হাতিয়ে নেন।

পরে চক্রটি কার্যালয় বন্ধ করে পালিয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা আদালতে মোশাররফসহ ব্যাংকটির চার কর্মকর্তার নামে মামলা করেন। আদালত তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গ্রেপ্তার মোশাররফ হোসেন চৌধুরী পিরোজপুর সদর উপজেলার পশ্চিম শিখারপুর বাসিন্দা। তিনি ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল