অটোচালক ও কিশোরীর লাশ উদ্ধার

নোয়াখালীর পৃথক স্থান থেকে এক অটোচালক ও আরেকজন এসএসসি ফলপ্রত্যাশী শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত কিশোরী রাবিনা আক্তার মিম (১৬) নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর মহল্লার আব্দুর রহিমের মেয়ে এবং স্থানীয় এমএ রশিদ উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। অটোচালক জসিম উদ্দিন (৩৫) সুবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামের মো. নুর করিম বাহারের ছেলে।

শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর মহল্লা থেকে নারী শিক্ষার্থীর ও সুবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রাম থেকে অটোচালকের লাশ উদ্ধার হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অটোচালক জসিম দীর্ঘদিন থেকে পেটের জটিল সমস্যায় ভুগছিলেন। শনিবার রাত ৯টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরের পাশে থাকা গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
অপরদিকে এসএসসি ফলপ্রত্যাশী রাবিনা আরেক বোনসহ ফুফুর সঙ্গে ভাড়া বাসায় বসবাস করত। তার বাবা প্রবাসী। পরিবারের সদস্যদের অজান্তে সে শয়নকক্ষের সিলিংফ্যানের সঙ্গে সন্ধ্যা ৬টার দিকে ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

চরজব্বর থানার ওসি দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের সঙ্গে কথা বলে আইনি প্রদক্ষেপ নেওয়া হবে।

সুধারাম থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে তাৎক্ষণিক এ আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে