এ কী হাল শুভশ্রীর, খুলেছেন ভাতের হোটেল!

সাদা চুল, চামড়া কুঁচকে গেছে, চোখে চশমা, বয়সের ভারে যেন নুড়ে পড়ছেন। এই বয়সে এসেও ভাত বাড়ছে, খুলেছে হোটেল। দেখতে বৃদ্ধা মনে হলেও তিনি টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর পোস্টারে এভাবেই ধরা দিয়েছেন শুভশ্রী।

সাম্প্রতিক মুক্তি পেয়েছে এ পোস্টার। এটি দিয়েই ওটিটিতে অভিষেক হচ্ছে অভিনেত্রীর। শুভশ্রীর এ কাজ নিয়ে উৎসাহ তো ছিলই। তবে তা আরও বেড়ে যায় পোস্টার দেখে। রাজপত্নীকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্তরা।

৫ পূর্ণ করে ৬-এ পা দিয়েছে হইচই। সেই উপলক্ষ্যে তারা ২৫টি নতুন সিরিজ সিনেমার ঘোষণা করেছে। সেগুলোরই একটি এটি। এতে শুভশ্রীর লুক শেয়ার করে স্বামী রাজ চক্রবর্তী ভাসালেন প্রশংসায়। তিনি লিখেছেন— নিজেকে ভেঙে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ পঁচাত্তর বছর বয়সি একজন নারীর চরিত্রে অভিনয় করার সাহসিকতাকে আমি কুর্নিশ জানাই হ্যাটস অব গোটা টিমকে। জানি খুব ভালো হবে। অপেক্ষায় রইলাম।

লেখক কল্লোল লাহিড়ীর উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’ থেকে নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজ। নির্মাণ করেছেন দেবালয় ভট্টাচার্য। সিরিজে শুভশ্রীর স্বামীর ভূমিকায় আছেন পরমব্রত চট্টোপাধ্যায়। দেখা যাবে সোহম চক্রবর্তীকেও।

পরিচালক জানিয়েছেন, পর্দায় ইন্দুবালার বয়স ১৬ থেকে ৭৫ বছর। তবে ইন্দুবালার ২৫-৭৫ দেখানো হবে। এই সিরিজে অভিনেত্রী দুই সন্তানের বিধবা মা। পূর্ববঙ্গ থেকে এসে পশ্চিমবঙ্গের বাসিন্দা হবেন। আর সংসার ও সন্তান পালনের জন্য খুলবেন ভাতের হোটেল। এই মহিলার জীবন-সংগ্রামই ফুটে উঠবে ওয়েব সিরিজে।

আরো দেখুন

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে