মালয়েশিয়ায় ‘দিন দ্য ডে’র প্রিমিয়ার শোতে প্রবাসীদের ভিড়

মালয়েশিয়ায় প্রবাসীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে বাংলা সিনেমা ‘দিন দ্য ডে’। ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়ার প্রজাতন্ত্র দিবসে ছবিটি মুক্তি পায়। দিনটি ছুটি থাকায় সিনেমার প্রিমিয়ার শো দেখতে হাজার হাজার বিনোদনপ্রেমী প্রবাসীর প্রচণ্ড ভিড় সামলাতে হিমশিম খায় কর্তৃপক্ষ।

টিজিভি সিনেমার কর্তৃপক্ষ সুরিয়া কেএলসিসিতে ৫টা ২০ মিনিটে একই সাথে পাঁচটি স্ক্রিনে ‘দিন দ্য ডে’ সিনেমার শো চালু করার পরও প্রায় হাজারখানেক মানুষ টিকিটের জন্য অপেক্ষা করছিলেন।

দর্শকদের এই ভিড় ও আগ্রহ দেখে টিজিভি কর্তৃপক্ষ স্ক্রিনের সংখ্যা বাড়িয়ে সর্বমোট ৮টি স্ক্রিনে ‘দিন দ্য ডে’ সিনেমার শো চালু করে। তারপরও অনেকে টিকিট ক্রয় করতে পারেননি। সিনেমাটি দেখে প্রবাসীরা উচ্ছ্বসিত।

প্রবাসী আমির হোসেন বলেন, যখন শুনলাম মালয়েশিয়ায় সিনেমাটি মুক্তি পাবে তখন আগ্রহে ছিলাম। ঘোষণার পরপরই অনলাইনে টিকিট সংগ্রহ করেছি। সিনেমাটি দেখে খুব ভালো লেগেছে।

এদিকে ৫টা ২০ মিনিটে কুয়ালালামপুরের টিজিভি কেএলসিসিতে দর্শকদের সঙ্গে ‘দিন দ্য ডে’র প্রথম স্ক্রিনিং দেখেন সিনেমার তারকা জুটি অনন্ত-বর্ষা। এ সময় উচ্ছ্বসিত হয়ে আগামীতে বাংলা ছবি নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার আশাবাদও ব্যক্ত করেন এই জুটি।

এর আগে ১৪ সেপ্টেম্বর কুয়ালালামপুরে একটি সংবাদ সম্মেলনে অনন্ত জলিল বলেন, সারা পৃথিবীতে সিনেমার মার্কেট গড়ে তুলবেন। যেখানে আমাদের বাংলাদেশিরা আছেন, প্রবাসী ভাই-বোনেরা আছেন, সেখানেই একটা মার্কেট গড়ে তুলতে চান তিনি। এই তারকা দম্পতি ১৮ সেপ্টেম্বরে জহুরবারুর এমএমসি সিটি স্কোয়ারে স্ক্রিনিংয়ে অংশ নেবেন।

প্রথম সপ্তাহে ১১ প্রেক্ষাগৃহের জায়গায় প্রবাসী বাংলাদেশিদের আগ্রহে হল বাড়িয়ে ২০টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ১০০ কোটি টাকা বাজেটের ‘দিন দ্য ডে’ সিনেমাটি মুক্তির পর নানা কারণে আলোচনায় আছে।

‘দিন দ্য ডে’ সিনেমায় অনন্ত জলিল আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।