প্রিন্স উইলিয়ামের সঙ্গে চিঠি চালাচালি করতেন ব্রিটনি!

প্রিন্স উইলিয়ামের সঙ্গে ব্রিটনি স্পিয়ার্সের নিয়মিত ইমেল আদান-প্রদান চলত।

তাদের মধ্যে প্রেম-প্রেম ভাবও এসেছিল। আমেরিকার পপ সংগীত-তারকা ব্রিটনি স্পিয়ার্স হঠাৎই সে কথা ফাঁস করলেন। খবর দ্য সানের।

ব্রিটনির দাবি, ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনের সঙ্গে দেখা হওয়ার আগে কৈশোরে উইলিয়ামের সঙ্গে রসায়ন জমে উঠেছিল অনলাইন চ্যাটে।

যাকে ‘সাইবার সম্পর্ক’ বলছেন ব্রিটনি। একই সঙ্গে ফ্রাঙ্ক স্কিনারকে দেওয়া এক সাক্ষাৎকারে গায়িকা জানান, প্রিন্স অফ ওয়েলস লন্ডনে থাকাকালীন ২০ বছর বয়সি গায়িকা তাকে নৈশভোজের নিমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু তিনি আসেননি।

ব্রিটনির কথায়, আমরা ইমেইলে মনের কথা আদান-প্রদান করেছি বেশ কিছুটা সময়। কিন্তু দেখা করা হয়ে ওঠেনি।

বহু মানুষের কামনা-বাসনার প্রতিমূর্তি ব্রিটনিকে কি উপেক্ষা করেছেন রাজপুত্র? সে কথা জিজ্ঞাসা করলে গায়িকা জানান, ঠিক তাই, তার পর অবশ্য গায়ক জাস্টিন টিম্বারলেকের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন ব্রিটনি। ২০০২ সালের শেষ দিকে তাদের প্রেমের সম্পর্ক ভেঙে যায়।

প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস কেটও সেই সময় কাছাকাছি আসেন। তারা দুজনেই স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ে পড়তেন। বন্ধুত্ব মোড় নিয়েছিল প্রেমে।

২০১১ সালের ২৯ এপ্রিল বিশ্বের লাখ লাখ মানুষকে সাক্ষী রেখে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

বর্তমানে তারা তিন সন্তানের বাবা-মা। তাদের সন্তান- প্রিন্স জর্জের বয়স ৯, প্রিন্সেস শার্লট ৭ এবং প্রিন্স লুইয়ের বয়স ৪ বছর।

অন্যদিকে দুই সন্তান জেডেন এবং শনের মা ব্রিটনি তার তৃতীয় বিবাহবিচ্ছেদের পর একাই রয়েছেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার