বাংলাদেশ না আফগানিস্তান, কে এগিয়ে?

এশিয়া কাপের ১৫তম আসরের তৃতীয় ম্যাচে আজ রাত ৮টায় সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

আসরের উদ্বোধনী ম্যাচে এশিয়া কাপের পাঁচবারের শিরোপাজয়ী শ্রীলংকাকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে মোহাম্মদ নবি-রশিদ খানরা।

বাংলাদেশ চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে খেলবে আজ।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে শুরু থেকেই দুর্দান্ত ক্রিকেট খেলে যাচ্ছে আফগানিস্তান। ইতোমধ্যে ১০০ ম্যাচ খেলে ৬৭টিতে জয় তুলে নিয়েছে তারা। পরাজয় মাত্র ৩৩টিতে।

অন্যদিকে বাংলাদেশ টি-টোয়েন্টিতে অতীতে ১৩১ ম্যাচে অংশ নিয়ে মাত্র ৪৩টিতে জয় পেয়েছে। হারে ৮৩ ম্যাচে।

ম্যাচ জয়ের এই পরিসংখ্যানেই স্পস্ট, আফগানিস্তান টাইগারদের চেয়ে যোজন যোজন ব্যবধানে এগিয়ে।

শুধু তাই নয়, দুই দলের অতীত সাক্ষাতের পরিসংখ্যানও আফগানদের হয়ে কথা বলছে। অতীতে দুই দল টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৮ ম্যাচ মুখোমুখি হয়। অতীতের সেই সাক্ষাতে আফগানিস্তান জয় পায় ৫টিতে। আর বাংলাদেশ জয় পায় মাত্র ৩টিতে।

সাম্প্রতিক পারফরম্যান্সেও এগিয়ে আফগানরা। সবশেষ ১০ ম্যাচে অংশ নিয়ে বাংলাদেশ মাত্র ২টিতে জয় পেয়েছে। হেরেছে ৮টিতে। আর আফগানিস্তান সবশেষ ১০ ম্যাচে অংশ নিয়ে ৭টিতে জয় আর হার মাত্র তিনটিতে।

দলীয় সর্বোচ্চ

বাংলাদেশ ১৫৫/৮, ঢাকা, ২০২২

আফগানিস্তান ১৬৭/৮, দেরাদুন, ২০১৮

দলীয় সর্বনিম্ন

বাংলাদেশ ১১৫/৯, ঢাকা, ২০২২

আফগানিস্তান ৭২, ঢাকা, ২০১৪

সবচেয়ে বেশি রান

বাংলাদেশ ১৬৯, মাহমুদউল্লাহ

আফগানিস্তান ১৪১, মোহাম্মদ নবি

সর্বোচ্চ ইনিংস

বাংলাদেশ ৭০*

সাকিব আল হাসান, চট্টগ্রাম, ২০১৯

আফগানিস্তান ৮৪*

মোহাম্মদ নবি, ঢাকা, ২০১৯

সবচেয়ে বেশি ছক্কা

বাংলাদেশ ৫, মাহমুদউল্লাহ

আফগানিস্তান ৯, মোহাম্মদ নবি

সর্বোচ্চ জুটি

বাংলাদেশ ৮৪, মুশফিকুর ও মাহমুদউল্লাহ, দেরাদুন, ২০১৮

আফগানিস্তান ৯৯, জাজাই ও উসমান ঘানি, ঢাকা, ২০২২

সবচেয়ে বেশি উইকেট

বাংলাদেশ ১০, সাকিব আল হাসান

আফগানিস্তান ১৪, রশিদ খান

সেরা বোলিং

বাংলাদেশ ৪/১০, নাসুম আহমেদ, ঢাকা, ২০২২

আফগানিস্তান ৪/১২, রশিদ খান, দেরাদুন, ২০১৮

আরো দেখুন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র