টুইটারে সবচেয়ে বেশি গালি খান রোনালদো

সেই ঘৃণা ছড়ানোর মাত্রাটা কতটুকু, সেটা বের করেছে অ্যালান টিউরিং ইনস্টিটিউট। ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের মধ্যে গত মৌসুমের প্রথম ভাগে রোনালদো আর ম্যাগুয়ারই টুইটারে সবচেয়ে বেশি গালি খেয়েছেন, বিদ্বেষপূর্ণ টুইটের শিকার হয়েছেন, গবেষণা করে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নির্ধারিত সময়সীমায় রোনালদোকে উদ্দেশ্য করে ঘৃণামূলক টুইট করা হয়েছে ১২ হাজার ৫২০টি। তালিকার দ্বিতীয় স্থানে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক হ্যারি ম্যাগুয়ার। তাঁকে উদ্দেশ্য করে টুইটারে ৮ হাজার ৯৫৪ বার গালি দেওয়া হয়েছে।
শীর্ষ দশে থাকা খেলোয়াড়দের মধ্যে আটজনই ম্যানচেস্টার ইউনাইটেডের।

রোনালদো আর ম্যাগুয়ার ছাড়াও যে তালিকায় আছেন মার্কাস রাশফোর্ড, ব্রুনো ফার্নান্দেস, ফ্রেদ, জেসি লিনগার্ড, পল পগবা ও দাভিদ দা হেয়া। শীর্ষ দশে থাকা বাকি দুই খেলোয়াড় হলেন টটেনহাম হটস্পারের স্ট্রাইকার হ্যারি কেইন ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার জ্যাক গ্রিলিশ। কেইনের অবস্থান পঞ্চম, তাঁকে নিয়ে টুইটারে ২ হাজার ১২৭ বার বিদ্বেষপূর্ণ টুইট করা হয়েছে, ১ হাজার ৫৩৮টি ঘৃণার টুইট করা হয়েছে গ্রিলিশকে।

রোনালদো আর ম্যাগুয়ার কখন গালি খেয়েছেন সবচেয়ে বেশি? সেটাও বের করেছে অ্যালান টিউরিং ইনস্টিটিউট। জুভেন্টাস থেকে গত মৌসুমে রোনালদো যখন ম্যানচেস্টার ইউনাইটেডে আবার নাম লেখালেন, তখনই সবচেয়ে বেশি বিদ্বেষের শিকার হয়েছেন।

আর গত নভেম্বরে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ডার্বি হারের পর টুইটারে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে একটা চিটি লিখেছিলেন হ্যারি ম্যাগুয়ার। ইংল্যান্ডের এই ডিফেন্ডার তখনই গালি খেয়েছেন সবচেয়ে বেশি।

২৩ লাখ টুইট নিয়ে গবেষণা করেছে প্রতিষ্ঠানটি। যার মধ্যে প্রায় ৬০ হাজার টুইটই বিদ্বেষমূলক।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।