মেসি-নেইমারের গোলে ফ্রেঞ্চ সুপার কাপ জিতল পিএসজি

মৌসুমের শুরুটা দারুণ হল লিওনেল মেসির-নেইমারদের। গত মৌসুমে লিলের কাছে শ্রেষ্ঠত্ব হারলেও এক মৌসুম বাদেই ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা পুনরুদ্ধার করল পিএসজি। জোড়া গোল করেছেন নেইমার। গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি ও সের্হিয়ো রামোসও।

ইসরাইলের তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে রোববার রাতে নঁতেকে ৪-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি। এ নিয়ে এগারতম বার এই শিরোপা জিতল ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। গত মৌসুমে লিলের কাছে হেরে এই শিরোপা হাত ছাড়া হয় পিএসজির। এর আগে টানা আটবার ফ্রেঞ্চ সুপার কাপের শ্রেষ্ঠত্ব অর্জন করে তারা। পিএসজির দায়িত্ব নেওয়ার পর প্রথম শিরোপা জিতল কোচ ক্রিস্তফ গালতিয়ের।

নঁতের বিপক্ষে ফাইনালে কিলিয়ান এমবাপ্পে না থাকলেও দাপুটে ফুটবল খেলেছে মেসি-নেইমাররা। প্রতিপক্ষকে কোনো রকম সুযোগ না দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নিয়েছেন ক্রিস্তফ গালতিয়েরের শিষ্যরা। ২২ মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় পিএসজি। নেইমারের থ্রু পাস ধরে বক্সে ঢুকে পড়েন মেসি। আগুয়ান গোলকিপারকে ফাকি দিয়ে বাম পা থেকে বল ডান পায়ে নিয়ে লক্ষ্যভেদ করেন এই আর্জেন্টাইন তারকা।

প্রথমার্ধেই ব্যবধান বাড়ায় পিএসজি। যোগ করা পঞ্চম মিনিটে ফ্রিকিকে দুর্দান্ত গোল করেন নেইমার। অনেক দিন পর চোখ জুড়ানো একটি গোল করলেন ব্রাজিলিয়ান এই তারকা। ৫৭ মিনিটে ব্যবধান ৩-০ করেন সের্হিয়ো রামোস। ৮১ মিনিটে বক্সের ভেতরে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নঁতের ডিফেন্ডার জেয়ান চার্লস। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে পিএসজির ব্যবধান বাড়ান নেইমার।

ইসরায়েল থেকে ফিরে লিগ ওয়ানের জন্য প্রস্তুত হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। আগামী ৭ আগস্ট লিগের প্রথম ম্যাচে ক্লেরমন্ট ফুটের বিপক্ষে খেলবে তারা।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা