চুক্তি বাতিলের অনুরোধ রোনালদোর

দলবদলের শুরু থেকেই শোনা যাচ্ছিল, ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান ক্রিস্তিয়ানো রোনালদো। সামনের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার ইচ্ছা পর্তুগিজ এই তারকার। তবে নতুন কোনো গন্তব্যে এখনো খুঁজে পাননি তিনি। তাই ম্যানচেস্টার ইউনাইটেডকে চুক্তি বাতিলের অনুরোধ করেছেন পাঁচ বারের এই ব্যালন ডি’অর জয়ী ফুটবলার।

 

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে অন্য ক্লাবে নাম লেখাতে চেয়েছিলেন রোনালদো। যে কারণে ক্লাবকে জানিয়ে রাখে, ভাল প্রস্তাব এলে যেন তাঁকে যেন ছেড়ে দেয়া হয়। কিন্তু কোনো ক্লাব থেকেই তেমন প্রস্তাব আসেনি। কোনো বড় দলই তাঁকে নেওয়ার আগ্রহ প্রকাশ করেনি।

ইংলিশ পত্রিকা ডেইলি মেইল বলছে, রোনালদো এজেন্ট জর্জ মেন্দেজ জানিয়েছেন, রোনালদোকে যেন এই চুক্তি থেকে মুক্তি দেয়া হয়। এতে আগামী মৌসুমে সে চ্যাম্পিয়নস লিগে খেলা কোনো একটি দলে যোগ দিতে পারবেন।

ইংলিশ ক্লাবটির সঙ্গে রোনালদোর চুক্তির মেয়াদ আগামী বছরের জুলাই পর্যন্ত। চুক্তি অনুযায়ী প্রতি সপ্তাহে তিনি ৩ লাখ ৬০ হাজার ইউরো বেতন পান তিনি। ক্রিস্তিয়ানো রোনালদো এই চুক্তিটাই বাতিলের অনুরোধ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে।

অবশ্য রোনালদোকে ছাড়তে নারাজ ম্যানচেস্টার ইউনাইটেড। তাঁকে দলে ধরে রাখতে চান এরিক টেন হাগ। কিন্তু রোনালদো খুঁজে নিতে চান নতুন ঠিকানা। তবে সেই ঠিকানা কোথায় সেটা যেন এখন ধোঁয়াশা হয়ে আছে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।