চোখের কারণে মাথা ব্যথা

মাথা ব্যথার বেশির ভাগ কারণ নিউরোলজি বা স্নায়ুর সঙ্গে সংশ্লিষ্ট। তবে নিউরোলজিক্যাল কারণ ছাড়াও কিন্তু মাথা ব্যথা হতে পারে তবে তার পরিমাণ খুবই কম। যেমন চোখ, দাঁত, সাইনাস, মুখের সমস্যার কারণেও মাথা ব্যথা হতে পারে।

চোখের বিভিন্ন সমস্যার কারণে মাথা ব্যথা হতে পারে।

তবে আই স্ট্রেইন বা চোখে চাপের কারণে বেশি হয়ে থাকে। একটানা চোখকে বেশিক্ষণ ব্যবহার করলে চোখের ওপর প্রেসার বা চাপ পড়ে। চোখের কারণে যত মাথা ব্যথা হয়, তার বেশির ভাগ কিন্তু চোখের স্ট্রেইন। চোখের চাপের আরো কিছু উপসর্গ থাকে।

 

♦ চোখে ক্লান্তি, চোখে ব্যথা, চোখ দিয়ে পানি পড়া বা চোখ শুকিয়ে খচখচ করা, চোখে দেখার সমস্যা হতে পারে। রেস্ট নিলে কিন্তু চোখের সমস্যা কমে যায়।

♦ অনেকক্ষণ ধরে কম্পিউটার, ল্যাপটপে কাজ করলে বা বেশিক্ষণ ধরে মনোযোগের কাজ যেমন—পড়াশোনা, গাড়ি চালানো, দাবা খেলা, টিভি দেখা ইত্যাদিতে মাথা ব্যথা হতে পারে।

♦ এ ছাড়া চোখে ইনফেকশন হলে মাথা ব্যথা হতে পারে।

♦ কন্টাক্ট লেন্স বেশি ব্যবহার করলে হতে পারে মাথা ব্যথা।

♦ কম আলোতে পড়লে।

চোখের অভ্যন্তরীণ চাপ বেড়ে গেলে যে রোগ দেখা দেয় তাকে বলে গ্লুকোমা। এটি চোখের মারাত্মক রোগ। দ্রুত চিকিৎসা না করলে অন্ধত্ব দেখা দিতে পারে। চোখে মারাত্মক ব্যথা, মাথা ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া, চোখে দেখার সমস্যা হতে পারে। এমন হলে দেরি না করে দ্রুত চক্ষু বিশেষজ্ঞকে দেখান।

 

চোখের কারণে মাথা ব্যথা দূর করতে করণীয়

♦ মেনে চলুন ২০-২০-২০ নিয়ম। ২০ মিনিট স্ক্রিনে কাজ করার পর ২০ মিটারের বেশি দূরত্বে ২০ সেকেন্ড তাকান।

♦ স্কিন ব্যবহার করার সময় ঘন ঘন চোখের পাতা ফেলুন।

♦ কম আলোতে পড়াশোনা বা অন্য কাজ করবেন না।

♦ যাঁদের কম্পিউটার বা ল্যাপটপে অনেকক্ষণ কাজ করতে হয়, তাঁরা স্ক্রিন চোখ থেকে কমপক্ষে ২৫ ইঞ্চি দূরে রাখুন। স্ক্রিন রাখুন চোখের লেভেলে খুব বেশি ওপরেও না বা নিচেও না।

♦ চোখে ব্যথা হলে বা বেশিক্ষণ কাজ করলে কিছু সময় চোখ বন্ধ করে থাকুন। চোখ অকারণে ডলবেন না।

সমস্যা না কমলে নিউরোলজিস্টের শরণাপন্ন হোন। নিউরোলজিস্ট আপনাকে দেখে সিদ্ধান্ত নেবেন চক্ষু বিশেষজ্ঞকে দেখাতে হবে কি না। কারণ খুব অল্পসংখ্যক মানুষের চোখের জন্য মাথা ব্যথা হয়।

 

পরামর্শ দিয়েছেন

ডা. হুমায়ুন কবীর হিমু

নিউরোলজিস্ট

ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, উত্তরা, ঢাকা

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা